নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাতই অনুষ্ঠিত হবে নব নির্মিত জ্যাকসনহাইটস ডাইভারসিটি প্লাজায়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাতই নব নির্মিত জ্যাকসনহাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের মুসলিম কম্যিউনিটি ও নতুন প্রজন্মকে সুন্নাত মোতাবেক ঈদেৎসবের আসল তাহজীব ও তামাদ্দুন উপহার দিতে মোহাম্মদী সেন্টার কর্তৃক আয়োজিত নিউইয়র্ক ঈদগাহর কার্যক্রম শুরু হয়েছে ২০১১ সন থেকেই।

২০১২ সন থেকে নিউইয়র্ক সিটি ও সুখী নিউইয়র্কের সহযোগিতায় মিনি বাংলাদেশ জ্যাকসনহাইটসের ডাইভারসিটি প্লাজাকে ঈদগাহ ভেন্যু হিসেবে নির্ধারিত করা হয়, যা সিটি কর্তৃপক্ষ ৪.৫ মিলিয়ন ডলার ব্যয় করে নবরূপে তৈরী ও সজ্জিত করেছেন। ইনশাল্লাহ, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ঠা জুন, মঙ্গলবার নিউইয়র্ক ঈদগাহ’র ৫টি জামাতই সবার সুবিধার জন্য বরাবরের মতই সকাল ৭:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত প্রতি ঘন্টায় ১টি করে জামাত অনুষ্ঠিত হবে।
আমাদের নতুন প্রজন্ম, পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব সহ সুন্নাত মোতাবেক ঈদগাহর ঐতিহ্যে নামাজ আদায় করার আনন্দ উপভোগ করতে সবাইকে নিজ সুবিধা ও পছন্দ মত জামাতটিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হলো।
ফেতরা: এবারের ফেতরা ১০ ডলার করে নির্ধারণ করা হয়েছে, যা পরিবারের প্রতিজন সদস্যের পক্ষ থেকে আলাদা করে রেখে দিয়ে নামাজের আগে ঈদগাহে আদায় করার ব্যবস্থা রয়েছে।
জাকাত: যাদের নিকট ৭.৫ তোলা/ভরি বা ৮৭ গ্রাম ও ইহার চেয়ে বেশি সোনা বা স্বর্ণালংকার রয়েছে, ইহার বর্তমান বাজার মূল্য অনুপাতে ২.৫ % হারে জাকাত আদায় করতে হবে।
প্রতি গ্রাম ২২ কে. সোনার মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী ৩৭.৫০ ডলার এবং ৮৭ গ্রাম যা ৭.৫ তোলা/ভরি’র মূল্য ৩,২৬২.৫০ ডলার স্থির করা হয়েছে।
৭.৫ তোলা/ভরি বা ৮৭ গ্রাম সোনার মূল্যমানকে শরীয়তের ভাষায় ‘নিসাব’ বলা হয়ে থাকে। তাই ঈদের দিন সকাল পর্যন্ত যাদের কাছে (ক্যাশে ও ব্যাংকে মিলিয়ে) নিসাব পরিমাণ ৩,২৬২.৫০ ডলার কিংবা ইহার চেয়ে বেশি থাকবে তাদেরকে ঐ ডলারের ২.৫% ভাগ জাকাত প্রদান করতে হবে। জাকাত আদায়ের জন্য সোনা বা নিসাব পরিমাণ ডলার পুরো একটি চান্দ্র বৎসর নিজ মালিকানায় থাকা আবশ্যক। জাকাত শুধু স্বর্ণালংকারে দিতে হয়, ডায়মন্ডের অলংকারের জাকাত নেই।
ঈদের নামাজের আগে নিউইয়র্ক ঈদগায় আপনার জাকাত ও ফেতরা দুটোই পরিশোধ করার ব্যবস্থা থাকবে।
উজু করে জায়নামাজ সহ ঈদগায় আসার পরামর্শ দেয়া যাচ্ছে। পুরুষের ন্যায় মহিলাদেরও ঈদের নামাজে শামিল হওয়া সুন্নাত। নিউইয়র্ক ঈদগায় মহিলাদের নামাজের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।
নিউ ইয়র্ক ঈদগাহর পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশীকে আগাম ঈদ মোবারক!
যেকোন যোগাযোগের জন্য (৭১৮) ৮৬৪-৪৮০৩ এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।প্রেস বিজ্ঞপ্তি।

- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’