Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর এসেম্বলিম্যান লুইস সেপুলভেদার সমর্থনে ব্যতিক্রমী ফান্ড রেইজিং

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: August 26, 2016 | 3:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর এসেম্বলিম্যান লুইস সেপুলভেদার সমর্থনে ব্যতিক্রমী ফান্ড রেইজিং অ্যান্ড ডিনার রিসেপশান অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউর একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষীয়ান স্টেট সিনেটর রুবিন দিয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।NY_Democrat_for_Assembly_Luis_Sepulveda_Fund_Rasing_2016_Pic_2
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন দিয়াজ, এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা ছাড়াও অন্যদের মধ্যে বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য এবং ল্যান্ড এন্ড জোনিং কমিটির চেয়ারম্যান, বোর্ড ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী মো. এন মজুমদার মাস্টার অব ল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে লুইস সেপুলভেদা এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর নব নির্বাচিত জুডিশিয়াল ডেলিগেট, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন ও পার্কচেস্টার হোম এলএলসি’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদারকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে স্টেট সিনেটর রুবিন দিয়াজ এবং এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা বলেন, ইউর ভয়েস ফর চেঞ্জ স্লোগান কে সামনে নিয়ে তারা কমিউনিটির সেবায় নিয়োজিত রয়েছেন। সিনেটর রুবিন দিয়াজ কমিউনিটির কন্ঠস্বর হিসেবে ভূমিকা অব্যাহত রাখার জন্য লুইস সেপুলভেদাকে পূন:নির্বাচিত করার আহ্বান জানান।
আইনজীবী মো. এন মজুমদার বাঙালী কমিউনিটির কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত এসেম্বলীম্যান লুইস সেপুলভেদার পাশে বাংলাদেশী-আমেরিকানরা সব সময় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা তাদের অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা সবসময় বাংলাদেশীদের পাশে আছি এবং থাকব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন প্রাইমারীসহ বিভিন্ন নির্বাচনের ফলাফল নির্ভর করবে ইমিগ্র্যান্টদের সমর্থনের ওপর। আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এসেম্বলীম্যান প্রার্থী লুইস সেপুলভেদারকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ব্যবসায়ীসহ এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV