নিউইয়র্ক ও বেলজিয়ামে প্রশ্ন : প্রবাসের আওয়ামী নেতারা ঢাকায় কেন?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রাজধানী ঢাকায় সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে সংগঠন বহির্ভূত কাজ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। সম্প্রতি ঢাকার একটি দৈনিকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর বাংলাদেশ আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। একইসঙ্গে প্রবাসের সংগঠনের সাইনবোর্ড কেন ঢাকায়-এমন প্রশ্ন সকলেরই। তারই পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ।

ব্রাসেলসে বুধবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সিনিয়র সহ-সভাপতি বিধান দেব, সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবু, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, সদস্য রানা মর্তুজা, এনট্রপ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম খান, সাধারণ সম্পাদক আরিফউদ্দিন, যুগ্ম সম্পাদক মুস্তাফিজ প্রমুখ।
এদিকে, নিউইয়র্ক মহানগর এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুয়েকজন নেতার বিপক্ষে বছরের অধিকাংশ সময়ই ঢাকায় অবস্থান করে বদলি ও তদ্বির বাণিজ্য চালানোর অভিযোগ রয়েছে। এমন নানাবিধ অভিযোগের কারণে গতমাসে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সমাবেশের মঞ্চে উঠতে সক্ষম হননি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ তার অনুসারিরা। দলীয় সভাপতি শেখ হাসিনা নাখোশ তার প্রতি। তারপরও ৯ অক্টোবর রাতের ফ্লাইটে সিদ্দিকুর পুনরায় সস্ত্রীক ঢাকায় যান। সংগঠনের দায়িত্ব থেকে (৩ বছরের কমিটির মেয়াদ ৮ বছর অতিবাহিত হয়েছে) এখনও অব্যাহতি না দেয়ায় ঢাকায় মন্ত্রীপাড়া থেকে মতিঝিল পর্যন্ত তদ্বির-বাণিজ্য অব্যাহত রাখার অভিপ্রায়ে তিনি আবারও বাংলাদেশে গেলেন বলে নেতা-কর্মীরা অভিযোগ করেছেন। এনআরবি নিউজ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK