নিউইয়র্ক কনস্যুলেটে গভীর শ্রদ্ধায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ৮ আগস্ট এক অনাড়ম্বর পরিবেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৮৯তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। অনুষ্ঠানের কর্মসূচীর অংশ হিসেবে শুরুতে বঙ্গমাতা’র রুহের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃক প্রেরিত বাণী পাঠ করেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই বাণীটি কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট এ (https://bdcgny.org/) প্রচার করা হয়েছে।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই মহিয়ষী নারীর অনবদ্য সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কনসাল জেনারেল বঙ্গমাতার জীবনের আদর্শকে আমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানোর আহবান জানান।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের