নিউইয়র্ক কুইন্সের ঢাকা ক্লাবে বেনের মনোজ্ঞ অনুষ্ঠান
নিউইয়র্ক: বিশ্ব পরিবেশ দিবস ও বেনের নিউ ইয়র্ক, নিউ জার্সি, ও কানেকটিকাট শাখার সমন্বয়কারী, তওফিক চৌধুরীর বিদায় উপলক্ষ্যে গত ৫ই জুন, নিউ ইয়র্ক কুইন্সের ঢাকা ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী এলাকা হতে উল্লেখযোগ্য সংখ্যক বেন সদস্য ও তওফিক চৌধুরীর শুভানুধ্যায়ীরা যোগদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেন পেন্সেলভানিয়া শাখার প্রতিনিধি ডঃ জিয়াউদ্দিন আহমেদ; বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ডঃ সুফিয়ান খন্দকার; বিশিষ্ট আরসেনিক বিশেষজ্ঞ ডঃ আলাউদ্দিন; প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম; পরিবেশ প্রকৌশলী ইমদাদুল ইসলাম; বিশিষ্ট সমাজ সংগঠক নিনি ওয়াহেদ; অধ্যাপিকা হুসনে আরা বেগম; “ঠিকানা” সম্পাদক ফজলুর রহমান; “বাংলা পত্রিকা” সম্পাদক আবু তাহের; দি অপমিস্টস সভাপতি মিনহায আহমেদ; সাংবাদিক শামসাদ হুসাম; প্রকৌশলী এহসানুল হক; ডঃ খোরশেদুল ইসলাম; ডঃ জুলফিকার হায়দার মুকুল; বাংলাদেশ সোসাইটির প্রাক্তণ সম্পাদিকা রানা চৌধুরী; প্রোগ্রেসিভ ফোরাম সম্পাদক আলিম উদ্দিন; প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পরিবেশ দিবস, ২০১১ উপলক্ষে বেন প্রদত্ত বাণী পড়ে শোনান তরুণ বেন সদস্যা ফাজিয়া ফাতেমা।
অনুষ্ঠানে পরিবেশ দিবসের আবহসম্পন্ন কবিতা আবৃত্তি করেন মুমু আনসারী।বেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, ও কানেকটিকাট শাখার পক্ষ থেকে সৈয়দ ফজলুর রহমান বিদায়ী তওফিক চৌধুরীকে একটি স্মারক প্ল্যাক উপহার দেন।
তওফিক চৌধুরী, তাঁর বক্তৃতায় সকলকে ধন্যবাদ জানান, এবং বলেন যে, নিউ জিল্যান্ডে অভিগমন করলেও পরিবেশ আন্দোলনের প্রতি তার অংগীকার অব্যাহত থাকবে এবং নিউ ইয়র্কের সাথে যোগাযোগ বহাল রাখবেন।
সভায় সভাপতিত্ব করেন বেনের বিশ্ব সমন্বয়কারী ডঃ নজরুল ইসলাম। তিনি সকলকে অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সকলের প্রচেষ্টায় বেন নিউ ইয়র্ক, নিউ জার্সী, ও কানেকটিকাট শাখা আগামীতে আরও শক্তিশালী হবে।
নিউ ইয়র্কের বিশিষ্ট শিল্পী কাবেরী দাস অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সকলকে মোহিত করেন।অনুষ্ঠান উপস্হাপনা করেন সেমন্তী ওয়াহেদ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes