Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারি : গভর্নর কুমো, হচুল ও জন ল্যু জয়ী, হেরে গেলেন হোজে পেরাল্টা

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: September 14, 2018 | 3:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক ডেমোক্র্যাট প্রাইমারিতে গভর্ণর কুমো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। 
লেফটেন্যান্ট গভর্ণর পদে ক্ষমতাসীন ক্যাথি হচুল বিজয়ী হন। এ্যাটর্ণি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন বর্তমানের লেটিশিয়া জেমস। তিনজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ৪১.৮৮ শতাংশ ভোট পেয়ে তিনি বিজয় নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই বহুল আলোচিত প্রাইমারি। ভোর ছ’টায় শুরু হয়ে রাত ন’টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। প্রাইমারিতে ভোটারদের উৎসাহ ও ভোট প্রদানের হার বরাবর কম হলেও এবার মোটামুটি তার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। প্রার্থীদের ব্যাপক প্রচারণার কারণে তুলনামূলকভাবে ভোটার আগমনের হার একটু বেশি ছিল।
পর পর দুই মেয়াদে নির্বাচিত গভর্ণর এন্ড্রু কুমোকে প্রাইমারিতে চ্যালেঞ্জ করেন সেলিব্রেটি অভিনেত্রী ও এক্টিভিস্ট সিন্থিয়া নিক্সন। বিভিন্ন মহলে তিনি বেশ সাড়া তুললেও খুব একটা সুবিধা করতে পারলেন না।
এদিকে স্টেট সিনেটে ডিস্ট্রিক্ট-১১ তে টনি এভেলাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার জন ল্যু। ডিস্ট্রিক্ট-১৩ তে হোসে পেরেলটা হেরে গেছেন। এখানে জয়ী হয়েছেন নবাগত নারী প্রার্থী জেসিকা রামোস। এসেম্বলীওম্যান প্রার্থী ক্যাটালিনা ক্রুজ বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ