নিউইয়র্ক থেকে ১১২ বাংলাদেশিকে নিয়ে দ্বিতীয় বিশেষ বিমান ঢাকার উদ্দেশ্যে যাত্রা (ভিডিও)
শামিম আহমদ : করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ১১২ জন বাংলাদেশি নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিশেষ বিমান ৬ জুন শনিবার নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেসা বিমান বন্দরে যাত্রীদের বিদায় জানান। কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি (জে.এফ.কে) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দোহা বিমান বন্দরে প্রায় ৪ঘন্টা যাত্রা বিরতি করে বিমানটি (কিউ আর ৩৩৯০) রোববার বিকাল ৪:৪৫ মিনিটে (স্থানীয় সময়) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চ ডিগ্রী অর্জনে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন টেনিং-এ অংশগ্রহণকারী, দর্শনার্থী, পেশাজীবি ও ব্যবসায়ী।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে।
গত ১৫ই মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ জন বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ বিমান ওয়াশিংটন থেকে দেশে ফেরেন।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ