মুনা’র নিউইয়র্ক নর্থ জোন লিডারশীপ এডুকেশন সেশনে অনৈতিক কাজ পরিহার করার আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র লিডারশীপ এডুকেশনাল ক্যাম্পে আলোচকবৃন্দ বলেছেন, দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
গত ১৪ জানুয়ারী দিন ব্যাপী “ লিডারশীপ এডুকেশন সেশন-এ আলোচকবৃন্দ এ কথা সব বলেন। নিউইয়র্ক নর্থ জোনের কার্যালয়ে (আর রাইয়্যান মসজিদ) অনুষ্ঠিত এডুকেশন সেশনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোন সভাপতি রাশেদুজ্জামান রাশেদ। পুরুষ ও মহিলা প্রায় তিনশত লোকের উপস্থিতিতে বিষয় ভিক্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ,সাবেক ন্যাশনাল প্রেডিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মাওলানা এবিএম ফয়েজ উল্লাহ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য আবুসামীহাহ সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ জোন সেক্রেটারী মাওলানা তোয়াহা আমিন খান।
আলোচকবৃন্দ বলেন, দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং তার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠন ও উত্তম আচার ব্যবহার অবলম্বনে নিরলস প্রচেষ্টা চালিয়ে ঈমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার জন্যই আমাদের মাঝে আল্লাহ তা’আলা তাঁর প্রিয় নবীকে প্রেরণ করেছেন। তারা বলেন, রাসূল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। সুতারাং ইসলামের কাজে নিয়োজিত প্রত্যেককে আল্লাহ ও তাঁর রাসুল (সা:) এর আর্দশে পরিচারিত হতে পারলেই দুনিয়া ও আখেরাতে সফলতা সম্ভব হবে। এডুকেশনাল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদ দিদারুল আলম, দেলোয়ার মজুমদার,মমিনুল ইসলাম মজুমদার, আব্দুল্লাহ, আবুল হাসেম, মঞ্জুর আহমেদ প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
