Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্ক নিউজার্সিতে বোমা বিস্ফোরণ : ম্যানহাটানে বোমা বিস্ফোরণে ২৯ জন আহত

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: September 18, 2016 | 8:58 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্যস্ততম ম্যানহাটানের ২৩ স্ট্রিট ৬ এভিনিউর চেলসি এলাকায় গত ১৭ সেপ্টেম্বর শনিবার (নিউইয়র্ক সময়) রাত ৮টা ৩০ মিনিটে ডাস্টবিনে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন। এর আগে দুপুরে নিউইয়র্কের পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সির একটি শহরে ম্যারাথন শুরুর ৩০ মিনিট আগে সড়কের পাশে ডাস্টবিনে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নিউইয়র্কে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরো একটি বোমা লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি করছে স্থানীয় পুলিশ। অন্যদিকে ম্যাহাটনের ওয়েস্ট ২৭ স্ট্রিটে একটি প্রেসার কুকার পুলিশ উদ্ধার করেছে। যার মধ্যে বোমার ডিভাইস পাওয়া গিয়েছে।
এমন সময় বোমার বিস্ফোরণ ঘটলো যখন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের প্রস্তুতি চলছে। বিশ্বনেতাদের নিরাপত্তায় নিউইয়র্ককে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তার মধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কের সৃষ্টি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কের বিস্ফোরণের ঘটনা অবহিত হয়েছেন। তিনি এ ঘটনার অগ্রগতি জানার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেনি নিরাপত্তা সংশ্লিষ্টরা। নিউইয়র্ক সিটির মেয়র মেয়র বিল. ডি ব্লাজিও এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেননি। ঘটনাস্থলের পাশে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি অধিকতর তদন্ত ছাড়া কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি জানান, এফবিআই ও এ্যান্টি টেররিজম ইউনিট এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এর সাথে এখনো পর্যন্ত কোন টেররিস্ট গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মেয়র জানান, আহতদের মধ্যে ২৪ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে একজন গুরুতর আহত বলে জানা গেছে।

বিকট বিস্ফোরণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকেও সেখানে ছুটে যেতে দেখা যায়। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেছেন।

বিস্ফোরণের পর টুইটারে একটি ডাস্টবিনের ছবি এসেছে। বলা হচ্ছে, ওই ডাস্টবিনেই বিস্ফোরণ ঘটেছে এবং তাতে পাশের ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে। তবে নিউইয়র্কের পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এদিকে শনিবার দুপুরে নিউজার্সির বিচ টাউনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। নিউইয়র্ক শহর থেকে দক্ষিণে ১২৯ কিলোমিটার দূরে ওই এলাকায় একটি চ্যারিটি র‌্যালির প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। র‌্যালি শুরুর ৩০ মিনিট আগে তা বিস্ফোরিত হয়। স্থানীয় পুলিশ ও এফবিআই এ ঘটনার তদন্ত করছে। এনা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ