নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে : পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হতে তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) ট্রাফিক বিভাগে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। বর্তমানে ট্রাফিক বিভাগে এক হাজারেরও বেশি বাংলাদেশি এজেন্ট কর্মরত রয়েছেন। যাদের মধ্যে শীর্ষস্থানীয় পদ ট্রাফিক ম্যানেজার ও সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন অনেকে। সম্মানজনক পেশা এবং ভালো বেতনের জন্য অনেক বাংলাদেশি এখন যোগ দিচ্ছেন এনওয়াপিডির ট্রাফিক বিভাগে।
বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বাংলাদেশি আমেরিকান অফিসারের সংখ্যাও বাড়ছে। এওয়াইপিডির ট্রাফিক বিভাগে ট্রাফিক এজেন্ট থেকে সুপারভাইজার পদে পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুতি ক্লাসের আয়োজনের মাধ্যমে তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)। বাংলাদেশি সহকর্মীদের পেশাগত উন্নয়ন ছাড়াও বাংলাদেশি কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করছে বাপা। যা ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ প্রস্তুতি ক্লাসে বিপুলসংখ্যক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট অংশ নেন। তাদের পরামর্শ দেন বাপার সাবেক প্রেসিডেন্ট ও নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট শামসুল হক, বাপার অন্যতম সদস্য ও পুলিশ অফিসার আব্দুল লতিফ ও ট্রাফিক ম্যানেজার মো. জলিল প্রমুখ।
প্রস্তুতি ক্লাসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট ও নিউইয়র্ক পুলিশের এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন কারাম চৌধুরী, জেনারেল সেক্রেটারি ও নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট প্রিন্স আলম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট এরশাদুর রহমান, মিডিয়া লিয়াজোঁ ও নিউইয়র্ক পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর ডিটেকটিভ জামিল সরোয়ার, ট্রাস্টি ও নিউইয়র্ক পুলিশের অফিসার রাসেক মালিক, করেসপন্ডেন্ট সেক্রেটারি ও নিউইয়র্ক পুলিশের অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, সার্জেন্ট অ্যাট আর্মস ও নিউইয়র্ক পুলিশের অফিসার জুয়েল মাহবুবুর রহমানসহ বাপার এক্সিকিউটিভ কমিটির অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বিভাগে দুই শতাধিক নিয়মিত অফিসার রয়েছেন। যাদের মধ্যে নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন দুজন বাংলাদেশি। আরো কয়েকজন ক্যাপ্টেন পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। এছাড়া লেফটেন্যান্ট ও সার্জেন্ট পদে বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন আরো অর্ধশত কর্মকর্তা। যাদের মধ্যে বেশ কয়েকজন নারী কর্মকর্তাও রয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests