Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট পদে বাংলাদেশি-আমেরিকান ড. রাজুব ভৌমিক

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: March 21, 2021 | 12:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক ড. রাজুব ভৌমিক। ১৮ই মার্চ বৃহস্পতিবার সকালে ড. রাজুব ভৌমিক সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন। কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজুব ভৌমিক বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে তিনি গর্বিত। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তে কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর কর্মরত ছিলেন।
কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলায়। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশী। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।

পদোন্নতি পাওয়া রাজুব ভৌমিক প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে জড়িত। তিনি প্রতিবেদন তৈরি ছাড়াও ‘উত্তরের পথে’ শীর্ষক মাসিক আয়োজনের সম্পাদনাও করেন। রাজুবের পদোন্নতি উপলক্ষে জ্যাকসন হাইটসে প্রথম আলো উত্তর আমেরিকা সংলগ্ন একটি রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক বাংলাদেশি-আমেরিকান নিয়মিত অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা ম্যানেজার পদেও দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV