নিউইয়র্ক প্রতিবাদে বিক্ষোভে উত্তাল, লুটপাট, কারফিউ জারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বিক্ষোভের সময় নিউইয়র্কে সেন্ট্রাল ম্যানহাটনে নামি-দামি অনেক দোকান, শো-রুমে ঘটেছে লুটের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে সেখানে জারি করা হয় কারফিউ।
বিক্ষোভের সময় নিউইয়র্কের ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ে স্বনামধন্য ফ্যাশন স্টোর মাইকেল কোরস’সহ নাইকি, লেগোতে লুটের ঘটনা ঘটেছে। এ ছাড়া লুট হয়েছে মিডটাউনের অনেক ইলেকট্রনিকস শপ। এমন অবস্থায় সেখানে স্থানীয় সময় বুধবার সকাল ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত শহর জুড়ে কয়েক’শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, নিউইয়র্কে ম্যানহাটনের ম্যাডিসন অ্যাভিনিউতে অনেকগুলো দোকান লুট হয়েছে। এই পরিস্থিতি ‘সত্যিকার অর্থে অগ্রহণযোগ্য’। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৫ টা পর্যন্ত জারি করা হয় কারফিউ। সূত্র: নিউইয়র্ক টাইমস
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests