নিউইয়র্ক প্রবাসী কন্ঠশিল্পী ফয়েজের মিউজিক ভিডিও ‘দুঃখিনী মা’ ইউটিউবে
আনোয়ার হোসেন বাবর: গত ১লা মার্চ রবিবার রাত ৯টায় ইউটিউবে মুক্তি পেয়েছে নিউইয়র্ক প্রবাসী কন্ঠশিল্পী সৈয়দ কামরুজ্জামান ফয়েজের প্রথম মিউজিক ভিডিও ‘দুঃখিনী মা’। এ উপলক্ষে ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার-গীতিকার ও চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আল আমিন বাবু ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডাঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ ধ্বনির সভাপতি ডা. প্রতাপ দাস, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, বাফার সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক আনোয়ার হোসেন বাবর, অভিনেতা এজাজ আলম, সাহিত্যিক মুজিবুল হাসান, ডাঃ সৈয়দ মঞ্জুর কাদের, শহীদ হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক শামীম আহমেদ, আবৃত্তিকার আনোয়ার উদ্দিন লাবলু, তাহরিনা পারভীন প্রীতি, পঞ্চায়েতের মাসুম আহমেদ, হাবিব ফয়েজী, লেখিকা সোনিয়া কাদির, শিল্পী সাদিয়া আফরিন ও মনরো কলেজের ফাইনান্সিয়াল এডভাইজার সালমা সুমী প্রমূখ।

সঙ্গীত পরিবেশন করেন শারমীন তানিয়া, তাহমিনা শহীদ, আল আমিন বাবু ও গীটার বাজিয়ে শুনান মোহাম্মদ নাসিরুল্লাহ। ভিডিওটি মুক্তি দিয়েছে মিউজিক চ্যানেল ‘একতারা’। তারেক বিন ফিরোজের কথা ও রাজিব হোসেনের সুর ও কম্পোজিশনে ভিডিওটির বাংলাদেশ পর্বের পরিচালনা করেন আসিফ হাসান, সহকারী পরিচালক হিসেবে ছিলেন সাইফুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ এবং নিউইয়র্ক অংশের পরিচালনা করেন গোলাম সারওয়ার হারুন।

ব্রঙ্কসের এভারগ্রীন স্টুডিওতে রেকর্ডকৃত গানটির সাউন্ড ইঞ্জিনিয়ার র্যান্ডি হুইস্কি। বাংলাদেশ ও নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়নে ছিলেন কায়েস খন্দকার (বাংলাদেশ) ও অভিজিৎ হালদার (নিউইয়র্ক)। কালার ও এডিটিং এ ছিলেন সানজিব পান্ডে।এতে অভিনয় করেন মিনি পর্দার জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, শিশু শিল্পী নাঈফ ও তানজিদ এবং নিউইয়র্কের জিনিয়া আহমেদ অহনা এবং শিল্পী নিজে। সার্বিক সহযোগিতা করেন আনোয়ার হোসেন বাবর, ডাঃ আবুল কালাম আজাদ, জুবেদা বেগম ডলি ও ফাহমিনা পারভীন শিল্পী।

শিল্পী সৈয়দ কামরুজ্জামান ফয়েজের সাংস্কৃতিক অঙ্গনে পদার্পন মূলত থিয়েটারের মাধ্যমে। স্কুল জীবন থেকে কাজ করেছেন থিয়েটারে। অংশ নিয়েছেন বিভিন্ন নাট্য কর্মশালা ও কন্ঠশীলনে। তাঁর নির্দেশনায় পথনাটক ‘ব্যারিকেড চারিদিকে’ এর শততম প্রদর্শনী হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হয় ‘শ্যাওলা’ ও ‘সারাদিন পর’ নাটক দুটি তাঁরই নির্দেশনায়। এছাড়া অভিনয় করেছেন বহু নাটকে ও টেলিফিল্মে। তাঁর অভিনিত উল্লেখযোগ্য টেলিফিল্ম ‘কন্যা ৭১’। নিউইয়র্কে এসে নিজেকে জড়িয়ে ফেলেন সঙ্গীতের জগতে। বিভিন্ন অনুষ্ঠানে ও পথ মেলায় সঙ্গীত পরিবেশন করে ব্যাপক পরিচিতি ও প্রশংসা লাভ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests