Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক প্রবাসী ফটো সাংবাদিক এ হাই স্বপনের ইন্তেকাল, বুধবার নিউজার্সি বাংলাদেশ সোসাইটি কবরস্থানে দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: March 30, 2020 | 2:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নিউইয়র্ক প্রবাসী সিনিয়র ফটো জার্নালিস্ট এ হাই স্বপনের (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় আজ সোমবার দুপুর ১২ টা ৫০ মিনিটে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন বাংলাদেশি ফটো সাংবাদিক স্বপন। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্ত্রী ঢাকার একটি স্কুলে চাকুরি করেন।

তিনি জটিল কিডনি রোগে ভূগছিলেন। ভারতে তার কিডনি প্রতিস্থাপনের উদ্যোগও নেয়া হয়েছিল। ফটো সাংবাদিক এ. হাই. স্বপনের চিকিৎসার্থে নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে লাইভ কনসার্ট। এই আয়োজন করেছিল নিউইয়র্কের সাংবাদিক সমাজ। কিডনি প্রতিস্থাপনের জন্য গত ২৮ মার্চ দেশে গিয়ে ইন্ডিয়া যাওয়ার কথা ছিলো তার। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি অনকূলে না থাকায় তা হয়ে উঠেনি।

এ হাই স্বপনের দু’টো কিডনিই অচল। বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হবার পরপরই তার হার্ট এ্যাটাক হয়। দু’দিন লাইভ সাপোর্টেও ছিলেন। কিছুদিন আগে সুস্থ হন তিনি। নিউইয়র্কের জ্যামাইকায় তার বড় ভাই মতিনের বাসায় থেকেই নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন। স্বপনের জ্বর হয়েছিল। তাই নিয়মিত ডায়ালিস করতে গেলে তারা হাসপাতালে যেতে বলেন। স্বপন হাসপাতালে গেলে তাকে ৫দিন আগে ডায়ালিসিস করানো হয়। তাকে ছেড়ে দেবার প্রস্তুতি চলছিল। পরে তার করোনা পজেটিভ পাওয়া যায়। রিপোর্টে করোনা ভাইরাস থাকায় তাকে রেখে দেয়া হয় হাসপাতালে। একদিনের মধ্যে তার অবস্থার অবনতি ঘটে। মারা গেলেন।

বাংলাদেশে দৈনিক বাংলাংবাজার ও মানবজমিনে সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে কাজ করা স্বপন হাই প্রথম নিউইয়র্ক আসেন ২০১৪ সালে। তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল ও প্রথম আলো এবং টেলিভিশন টিবিএন-এ কাজ করেছেন। ২০১৫ তে পুনরায় নিউইয়র্কে আসার পর ওপেন হার্ট সার্জারী হয়। উচ্চ ডায়াবেটিক -এর কারণে গতে এক বছর আগে দুটো কিডনিই অচল হয়ে যায়।

এদিকে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে স্বপনের লাশ বাংলাদেশ সোসাইটির তত্ত্বাবধানে নিউজার্সির সোসাইটির নিজস্ব কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার। তিনি জানিয়েছেন, আগামী বুধবার সকালে হসপিটাল কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। ওই দিন সকালে নিউ জার্সি বাংলাদেশ সোসাইটি কবরস্থানে তাঁকে ওই খানেই জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে ফটো সাংবাদিক এ. হাই. স্বপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী ও সাধারণ সদস্যদের পক্ষে সংগঠনের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। মহান আল্লাহ সাংবাদিক এ. হাই স্বপনের বেহেস্ত নসীব করুন। আমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV