নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে মোহাম্মদী সেন্টারের ফ্রি কোট বিতরণ এবং …
নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টার ফ্রি কোট বিতরণ করেছে। আজ থেকে ১২ বছর আগে ২০০৫ সনে ৯/১১ এর পর আমেরিকায় প্রথম মুসলিম প্রতিষ্ঠান যা সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা ও সচেতনতা সৃষ্ঠির জন্য প্রতিষ্ঠা লাভ করলেও জ্যাকসনহাইটস কম্যিউনিটির ভিনধর্মী আর্থমানবতার সেবায় সেন্টারের বিভিন্ন কর্মসূচী বেশ প্রশংসিত হয়ে আসছে। সেন্টারের নেয়া বিভিন্ন তৎপরতা ইতোমধ্যেই অন্যন্য প্রবাসী সামাজিক সংগঠনের পাথেয় ও অনুকরনীয় হয়ে বিস্তার লাভ করছে। এর মধ্যে আন্তঃধর্মীয় সংযোগ, সন্ত্রাসবাদ বিরোধী কর্মসূচী যা প্রয়োজনের তুলনায় স্বল্প হলেও কোন কোন সংগঠন তা বেশ প্রশংসার সাথে অনুুকরন করছে বলে প্রতীয়মান হয়। আরেকটি হলো কোরবানীর মাংস বিতরণ, যা নিউইয়র্ক ঈদগাহ ও সেন্টারের রামাদান ফাউন্ডেশান কর্তৃক ২০১৪ সন থেকে জ্যকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় ঈদুল আদহার পরের দিন বিনামূল্যে বিতরণ হয়ে আসছে এবং বেশ কিছু সংগঠন কর্তৃক এরও অনুকরণ দেখে মোহাম্মদী সেন্টার গর্ববোধ করছে।
এছাড়াও প্রবাসে আমাদের নতুন প্রজন্মের মাঝে বাংলাভাষাকে বিকশিত করে তুলতে ২০১৫ সনের ২১ থেকে প্রবাসে প্রথম বাংলা স্পেলিং বী বানানের আয়োজনও মোহাম্মদী সেন্টার শুরু করে যা প্রবাসী মা-বাবার কাছে ইতোমধ্যেই একটি জনপ্রিয় অধ্যায় হয়ে এর গ্রহণযোগ্যতা লাভ করেছে। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে এবারের শীত মৌসুমে মোহাম্মদী সেন্টারের ফ্রি কোট বিতরণ আরেকটি প্রশংসনীয় উদ্যোগের সংযোজন করলো। যা প্রবাসী সংগঠনগুলোর জন্য অনুকরণীয় হতে পারে। গত বোরবার ২৯ শে জানুয়ারী বিকালে জ্যাকসন হাইটসে সেন্টারের এ কর্মসূচীতে বেশ সাড়া লক্ষ্য করা গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল ঠিক ৩ঃ০০ টায় কোট বিতরণ শুরু হলে অর্ধ ঘন্টার মধ্যেই প্রায় দেড়শ খানেক কোট, জ্যাকেট ও শীতবস্ত্র বড় অর্থ দিয়ে কেনায় অসমর্থ প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষরা স্বাচ্ছন্দে নিয়ে যান। প্রবাসী সংগঠনগুলো মোহাম্মদী সেন্টারের এমন উদ্যোগকে আরোও বৃহদাকারে এ মৌসুমে আয়োজন করলে অনেক নি¤œ ও মধ্য আয়ের প্রবাসী বাংলাদেশীরা এতে লাভবান হবে বলে সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম মনে করেন। মোহাম্মদী সেন্টারের এবারের কোট বিতরণ কর্মসূচীতে সিনেটর জ্যোসে প্যরাল্টার অফিস এবং বাংলাদেশের স্বনামধন্য খানকায়ে তরীকত বদরপুর দরবার শরীফ সহযোগিতা করেছে। ইমাম কাজী কায়্যূম জ্যাকসন হাইটস বাংলাদেশী কম্যিউনিটির পক্ষ থেকে এই দুটো সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক