নিউইয়র্ক প্রবাসী সাহিত্যিক নাসরিন চৌধুরীর গল্প গ্রন্থ “বসন্ত দিন” এর প্রকাশনা অনুষ্ঠান
হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্ক প্রবাসী সাহিত্যিক, উপন্যাসিক, গল্পকার ও কবি নাসরিন চৌধুরীর গল্প গ্রন্থ “বসন্ত দিন” এর প্রকাশনা অনুষ্ঠান গত ১৭ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস কম্যুনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সাহিত্য কুঞ্জ এর সভাপতি ও ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি জাকিয়া খানের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী, নিউজার্সির পেইনব্যোরোর সিটি কাউন্সিলম্যান ও বিজ্ঞানী ড. নূরুন নবী, অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসীর সম্পাদক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ। গ্রন্থের আলোচক ছিলেন মনজুর আহমেদ, হাসান ফেরদৌস, ড. মুকতাদির চৌধুরী তরুন, হুসনে আরা বেগম ও বেলাল বেগ।

অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কালচারাল সোসাইটি অব ইউএসএ এর সভাপতি ও প্রবাসী নিউজ এর সম্পাদক নূরুল আবেদীন। গ্রন্থের লেখিকা নাসরিন চৌধুরীর পরিচিতি তুলে ধরেন কবি ও সাহিত্যিক এবং সোনালী এক্সচেঞ্জ এষ্টোবিয়া শাখার ব্যবস্থাপক মনজুর কাদের। বসন্তদিন এর মোড়ক উন্মোচন করেন ড. নূরুন নবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধুনালুপ্ত সাপ্তাহিক নিউইয়র্ক সম্পাদক মাহবুবুর রহমান, কবি ও সাংবাদিক সালেম সুলেরী, এটর্নী মইন চৌধুরী, ফেরদৌস জেসমিন, ড. শওকত আলী, লাইলী মোশারফ, নিনি ওয়াহেদ, রেখা আহমেদ।
যৌথ আবৃতি করেন মাসুদুর রহমান ও রত্মা রহমান এবং একক আবৃতি করেন লুবনা কাউজার।নাসরিন চৌধুরীর লেখা দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাজমা আনোয়ার।অনুষ্ঠান উপস্থাপনা করেন লুৎফুন নাহার লতা।ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন জসিম সরকার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জসিম সরকার এবং মোহাম্মদ রশিদ, চীফ কো–অর্ডিনেটর ছিলেন নূরুল আবেদীন। ফটোগ্রাফীতে ছিলেন মশিউর রহমান। ভিডিওগ্রাফীতে ছিলেন মুনিয়া মাহমুদ। সাহিত্য কুঞ্জ এবং বাংলাদেশ কালচারাল সোসাইটি অব ইউএসএ এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানে প্রবাসের কবি, সাহিত্যিক, সাংবাদিক লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ঈশিতা, নাদিরা বেগম, অর্ক, লুবনা কাইজার, বেলী, একেএম নূরুল হক, শেখ সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন চৌধুরী, ময়ূর, পর্শিয়া, ফেরদৌসী, শিা। অনুষ্ঠানে নিউইয়র্কের অদূরে বাংলাদেশ কম্যুনিটি অব পোকেপসির সভাপতি মোঃ শাহজাহান খান কিরন।অনুষ্ঠানে হালকা খাবার পরিবেশন করে আবেদীন ক্যাটারিং।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি