Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফুটবল টুর্নামেন্ট ২০১৯ : ফাইনাল ১ সেপ্টেম্বর, যুব সংঘ (বি)-সোনার বাংলা মুখোমুখি

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: August 27, 2019 | 10:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল টুর্নামেন্টেযুব সংঘ (বি) আর সোনার বাংলা ফাইনালে উঠেছে। আগামী ১ সেপ্টেম্বর দল দু’টি ফাইনালে একে অপরের মুখোমুখী হবে। এদিকে নিউইয়র্কে ফুটবল লীগের খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে যুব সংঘ (বি) অপরাজিত লীগ চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড লীগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। লীগে যুব সংঘ (বি) ২১ আর ব্রঙ্কস ইউনাইটেড ১৫ পয়েন্ট অর্জন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে লীগ ও টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সিটির এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে ১ আগষ্ট রোববার বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলার অয়োজন করা হয়েছে। খবর ইউএনএ’র।

এদিকে গত ২৫ আগষ্ট রোববার একই মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হয়। এতে সোনার বাংলা ২-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে হারিয়ে ফাইনালে উঠে। অপরদিকে যুব সংঘ (বি) ২-০ গোলে ব্রাদার্স অ্যালায়েন্স-কে পরাজিত করে ফাইনালে উঠে।
দিনের প্রথম সেমিফাইনালে সোনার বাংলা ও ব্রঙ্কস ইউনাইটেড অংশ নেয়। আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিলো (০-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটের সময় সোনার বাংলার অনিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর ব্রাদার্স অ্যালায়েন্সের রাজু খেলার ৪৫ মিনিটের সময় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। শেষ পর্যন্ত খেলার নির্ধারিত সময়ে আর কোন গোল হয়নি। পরবর্তীতে খেলার অতিরিক্ত সময়ে সোনার বাংলা’র অনিক গোল করে দলের জয় নিশ্চিত করেন।

দিনের দ্বিতীয় সেমি ফাইনালে যুব সংঘ (বি) ও ব্রাদার্স অ্যায়েন্সের মধ্যকার খেলায় যুব সংঘ সহজেই ২-০ গোলে জয়লাভ করে। খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে। এই সেমি ফাইনালের খেলাটিও ছিলো উপভোগ্য। খেলার প্রথমার্ধে যুব সংঘের পক্ষে বাবলু ৩৩ মিনিটের সময় প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এই অর্ধে আর গোল গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৬১ মিনিটের সময় বাবলু আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-০)।

স্পোর্টস কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানার নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহেমেদ চৌধৃুরী, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ সহ অন্যান্যের মধ্যে আব্দুল কাদির লিপু, আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, তোফায়েল আহমেদ চৌধুরী, আবু তাহের আসাদ, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।

এদিকে চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা সহ অন্যান্য বিষয়ে স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদ গত ২৬ আগষ্ট সোমবার রাতে জ্যাকসন হাইটসে এক সভায় মিলিত হয়। সভাপতি মহিউদ্দিন দেওয়ান সভায় সভাপতিত্ব করেন। সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্নে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিস্টরা ইউএনএ প্রতিনিধিকে জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV