Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফুটবল লীগ-২০১৯ : ব্রাদার্স যুবসংঘ ও আইসাব’র জয়লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: June 25, 2019 | 6:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগের দ্বিতীয় সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, যুবসংঘ ও আইসাব’র জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। গত ২৩ জুন রোববার অপরাহ্নে এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় ব্রাদাস এলায়েন্স ১-০ গোলে যুবসংঘ (এ)-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। আক্রমণ পাল্টা অক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলার প্রথমার্থ গোল শূন্য ছিলো। পরবর্তীতের খেলার দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে কাজুয়ার জয়সূচক গোলটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় যুব সংঘ (বি) সহজেই ৩-০ গোলে সন্দ্বীপ-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের সময় সোলে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৩২ মিনেটে খালেদ ও ৩৮ মিনিটের সময় বাবলু আরো দুটি গোল করে সন্দ্বীপ-কে জয়ী করেন। খবর ইউএনএ’র।

দিনের তৃতীয় ও শেষ খেলায় আইসাব ২-১ গোলে জ্যাকসন হাইটস-কে পরাজিত কওে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে শুরু ২ মিনিটের সময় জ্যাকসন হাইটসের পক্ষে রায়ান প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। পরবর্তীতে খেলার ১৫ মিনিটের সময় আইসাব-এর জায়ান গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। খেলার ২৩ মিনিটের সময় আইসাব-এর সানি জয়সূচক গোলটি করেন (২-১)। ফলে আইসাব জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে।

স্পোর্টস কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানার নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহেমেদ চৌধৃুরী, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন সহ অন্যান্যের মধ্যে আব্দুল বাসিত খান বুলবুল, জাকির হোসেন, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক ফুটবল লীগের পরবর্তী খেলা আগামী ৩০ জুন রোববার বিকেল তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এদিন প্রথম খেলায় জ্যাকসন হাইটস ওযুব সংঘ (বি), দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও আইসাব এবং তৃতীয় খেলায় যুব সংঘ (বি) ও যুব সংঘ (এ) একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ