Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফুটবল লীগ-২০১৯ : মাঠে অনুপস্থিত থাকায় জ্যাকসন হাইটস ক্লাব সাসপেন্ড; ব্রঙ্কস ইউনাইটেড ও যুব সংঘের পূর্ণ পয়েন্ট লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: July 18, 2019 | 12:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ‘নিউইয়র্ক ফুটবল লীগ’-এর পঞ্চম সপ্তাহের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও যুব সংঘ (এ) পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে মাঠে অনুপস্থিত থাকায় জ্যাসন হাইটস ক্লাব-কে এবারের লীগ ও টুর্নামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। গত ১৪ জুলাই রোববার বিকেলে লীগের দু’টি খেলা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলা সোনার বাংলা ও জ্যাকসন হাইটস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কোন কারণ ছাড়াই জ্যাকসন হাইটস ক্লাব মাঠে অনুপস্থিত থাকায় স্পোর্টস কাউন্সিলের লীগ ও টুর্নামেন্টের বিধি মোতাবেক ক্লাবটিকে চলতি বছরে লীগ ও টুর্নামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। ফলে জ্যাকসন হাইটস ক্লাব চলতে বছর আর কোন খেলায় অংশ নিতে পারবে না। এদিন সোনার বাংলা-কে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয় এবং দলটি ৩ পয়েন্ট লাভ করে বলে স্পোর্টস কাউন্সি সূত্রে জানা গেছে।

দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লঅভ ককরে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি বেশ জমে উঠে। খেরঅর প্রথমার্ধের ১৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে লেমন জয়সূচক গোলটি করেন। এই খেলায় অখেলোয়ারী মনোভাবের জন্য ব্রঙ্কস ইউনাইটেডের মোহাম্মদ ও ব্রাদার্স এলায়েন্সের তাফিন-কে রেড কার্ড প্রদর্শণ করা হয়। ফলে তারা লীগের বিধি মোতাবেক পরবর্তী দুই খেলায় অংশ নিতে পারবে না।
দিনের তৃতীয় ও শেষ খেলায় যুব সংঘ (এ) সহজেই সন্দ্বীপ-কে ৩-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। এই খেলার প্রথমার্ধের ২০ মিনিটের সময় তারিক প্রথম গোল করে সন্দ্বীপ-কে এগিয়ে নিয়ে যায় (১-০)। খেলার দ্বিতীয়ার্ধে বিজয় দলের পক্ষে ৩৯ মিনিটের সময় উজ্জল এবং ৪৩ মিনিটের সময় সাঈদ আরো একটি করে গোল করেন (৩-০)।
এদিন স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা সহ ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, আবু তাহের আসাদ, জাকির হোসেন, জিল্লুর রহমান, ইয়াকুত রহমান সহ আরো অনেকে মাঠে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ