Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফুটবল লীগ ২০১৯ : সোনার বাংলা, আইসাব ও যুব (বি)’র পূর্ণ পয়েন্ট লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: August 10, 2019 | 3:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ‘নিউইয়র্ক ফুটবল লীগ’-এর অষ্টম সপ্তাহের খেলায় সোনার বাংলা, আইসাব ও যুব সংঘ (বি) পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড পূর্ণ পয়েন্ট লাভ করেছ। গত ৪ আগষ্ট রোববার বিকেলে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। অপর খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ওয়াকওভার পায়। খবর ইউএনএ’র।

কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সোনার বাংলা ২-০ গোলে সন্দ্বীপ স্পোটিং-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। আকর্ষনীয় এই খেলার প্রথমার্ধ গোল শূন্য ছিলো। খেলার দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটের সময় সোনার বাংলা’র তৌহিদ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ৩৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে তৌহিদ আরো একটি গোল করে (২-০) দলের জয় নিশ্চিত করেন।

দিনের দ্বিতীয় খেলায় আইসাব সহজেই ৪-০ গোলে যুব সংঘ (এ)-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের সময় আইসাব পেলান্টি গোল করে এগিয়ে যায়। দলের পক্ষে জায়েন গোলটি করেন (১-০)। এরপর ১৯ মিনিটের সময় অলি দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। পরবর্তীতে খেলার ৩৪ মিনিটের সময় জায়েন আরো একটি গোল করেন (৩-০) এবং ৩৭ মিনিটের সময় অলি আরো একটি গোল করেন (৪-০)।

দিনের তৃতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড প্রতিপক্ষ জ্যাকসন হাইটস ক্লাবের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে। উল্লেখ্য, ইতিপূর্বে লীগের খেলায় অংশ না নেওয়ায় লীগ ও টুর্নামেন্টের বিধি মোতাবেক জ্যাকসন হাইটস ক্লাব-কে সাসপেন্ড কলা হয়েছে। ব্রঙ্কস ইউনাইটেড-কে বিজয়ী ঘোষণা করা হয় এবং দলটি ৩ পয়েন্ট লাভ করে ।

দিনের চতুর্থ ও শেষ খেলায় যুব সংঘ (বি) ২-০ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে গোল দুটি হয়। এই অর্ধের ৬ মিনিটের সময় আবিদ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে ১৫ মিনিটের সময় বিজয়ী দলের সোহেল আরো একটি গোল করেন (২-০)। খেলার দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে।

এদিন স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, জহির উদ্দিন জুয়েল, জাকির হোসেন, ইয়াকুত রহমান সহ আরো অনেকে মাঠে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV