Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: February 7, 2020 | 8:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইক শুরু হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির ম্যানহাটানের বিভিন্ন ভেন্যুতে রেম্পে হাঁটেন মডেলরা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার এতে বাংলাদেশি পোশাক নিয়ে হাজির হচ্ছেন ডিজাইনার পিয়াল হোসেন। এতে শো স্টপার হবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ও মডেল তমা মির্জা। এ উপলক্ষে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন ডিজাইনার, মডেল ও আয়োজকরা।

বাংলাদেশি-আমেরিকান ডিজাইনার পিয়াল হোসেন প্রথমবারের মতো নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন। তিনি জানান, শোতে জামদানী, মসলিন, পাটজাত পোশাক উপস্থাপন করা হবে।

তমা মির্জা বলেন, ‌”নিউইয়র্কে এলে সবচেয়ে ভাল লাগে এখানে সাত সমুদ্দুর তেরো নদীর এপাড়েও এক খন্ড বাংলাদেশকে পাওয়া যায়”। তিনি বলেন, “আমি অনেকবার আমেরিকায় এলেও এবারেই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছি। ফ্যাশন উইকে অংশ নিতে পারা আমার জন্য ভীষণ আনন্দের”।

নিউইয়র্ক ফ্যাশন উইকের বাংলাদেশি পর্বের আয়োজক সাউন্ডপেস। প্রতিষ্ঠানের কর্নধার ওমর চৌধুরী অমি জানান, আসছে সেপ্টেম্বরে নিউইয়র্ক ফ্যাশন উইকে আরও বড় পরিসরে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। যেখানে আরও বেশি সংখ্যক বাংলাদেশি মডেল অংশগ্রহণ করবেন।

নিউইয়র্ক ফ্যাশন উইকে ডিজাইনার পিয়াল হোসেনের শোয়ে সহযোগিতা দিচ্ছে নিউইয়র্কের আইটি প্রতিষ্ঠান টেকনোসফট। প্রতিষ্ঠানের অন্যতম কর্নধার রবিন খান বলেন, নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশকে উপস্থাপন করার এই সুযোগ নি:সন্দেহে গর্বের। প্রবাসী হিসেবে এই গর্বের অংশীদার আমরা সবাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সান ব্লাস রেস্টুরেন্টের কর্নধার মিরচ, এনআরবি কানেক্ট টিভির পরিচালক মো. আরিফুল ইসলাম এবং নিউইয়র্ক ফ্যাশন উইকের মডেল ইনা ও সিসি। সাংবাদিক হাসানুজ্জামান সাকীর সঞ্চালনায় পরে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।

https://www.youtube.com/watch?v=5kqOSKp6yCw
https://www.facebook.com/USANewsNY/videos/185649955983088/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV