Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকী ২০-২২ মে : আসছেন গুলতেকিন-তাসমিমাও

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: April 28, 2016 | 2:29 AM

ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে আগামী ২০-২২ মে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় অন্যান্য বিশিষ্ট অতিথিদের সাথে আসছেন গুলতেকিন খান, তাসমিমা হোসেনও।
লেখক হুমায়ূন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান দীর্ঘদিন পাদপ্রদীপের আড়ালে ছিলেন। এ বছর একুশের বইমেলায় তাঁর কবিতার বই, আজো, কেউ হাটে অবিরাম, প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছেন তিনি। লেখক হিসেবে গুলতেকিন খান এবারই প্রথম নিউইয়র্কের বইমেলায় আসছেন।
তাসমিমা হোসেন পাক্ষিক ‘অনন্যা’র সম্পাদক ও বাংলাদেশের জাতীয় দৈনিক ইত্তেফাক এর ভারপ্রাপ্ত সম্পাদক। নারী অধিকার ও মুক্তিবুদ্ধি চর্চার পক্ষে সাহসী অবস্থান নিয়ে তিনি বাংলাদেশের প্রগিতিশীল লেখক-পাঠকের নজর কেড়েছেন।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এই বৃহত্তম মেলা উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন। বইমেলার বিভিন্ন কার্যক্রমে অংশ্রগহণ ছাড়াও এই তিন খ্যাতিমান বাংলাদেশী নারী পাঠক ও গুণগ্রাহীদের সাথে অনানুষ্ঠানিক ভাবে মত বিনিময় করবেন। মেলার উদ্বোধনী দিবসে আয়োজিত আনন্দমেলায় তাঁরা তিনজনই অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নিউইয়র্ক বইমেলা এবছর তার ২৫তম বার্ষিকী উদযাপন করবে। এবারের আহ্বায়ক হলেন লেখক-সাহিত্যিক-সাংবাদিক হাসান ফেরদৌস। বইমেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যাকসন হ্ইাটসের পিএস ৬৯ মিলনায়তনে।
মুক্তধারা ফাউন্ডেশন ইতিপুর্বে একাত্তরের সহযোদ্ধা হিসেবে ২০১২ সালে রিচাড টেলর, ২০১৫ সালে লিয়ার লেভিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করে।
বাংলা উৎসব ও বইমেলার খবর নিয়ে বিস্তারিত তথ্য থাকছে  http://www.ibanglautsab.orgএই ওয়েবসাইটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV