নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকী ২০, ২১ ও ২২ মে : উদ্বোধক লেখক সেলিনা হোসেন
ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : বর্ণাঢ্য আয়োজনে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকী। নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন কতৃক আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হবে আগামী ২০, ২১ ও ২২ মে। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এই বৃহত্তম মেলা উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন।
বাংলা একাডেমি ও একুশে পুরস্কার বিজয়ী এই খ্যাতিমান লেখক জানিয়েছেন, মেলায় উত্তর আমেরিকার লেখক ও পাঠকদের সাথে মত বিনিময়ে তিনি গভীর আগ্রহী। অনুষ্ঠানে তিনি “লেখক ও শিল্পীদের সামাজিক দায়িত্ব” এই বিষয়ক মূল ভাষণ দেবেন। এছাড়া মেলার নিয়মিত অনুষ্ঠান “মুখোমুখি” এবং একাধিক সেমিনারে অংশ নেবেন।
এ মেলায় আরো আমন্ত্রণ জানানো হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি নির্মলেন্দু গুণ, সাহিত্যিক সমরেশ মজুমদার, বাংলা একাডেমির মহা পরিচালক ড. শামসুজ্জামান খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, লেখক-সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, বিশিষ্ট অভিনেতা ও লেখক আফজাল হোসেন, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক লুৎফর রহমান রিটন এবং কবি ও ছড়াকার সৈয়দ আল ফারুককে।
এবারে নিউইয়র্ক বইমেলায় ঢাকার চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক, একুশে পদক এবং বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ফরিদুর রেজা সাগর, এই চ্যানেলের দুই কর্মকর্তা লেখক, গবেষক আহমাদ মাযহার ও বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক আমিরুল ইসলাম উপস্থিত থাকবেন।
পশ্চিমবঙ্গ থেকে টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায় চৌধুরী এবং প্রকাশক ও লেখক ত্রিদিব কুমার চ্যাটার্জী ও ২৫ বছরের বইমেলায যোগ দেবেন।
উত্তর আমেরিকার কবি ও সাহিত্যিকদের অনেকেই মেলায় আসছেন বলে মুক্তধারাকে নিশ্চিত করেছেন। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবারের মেলায় তাঁর নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। কানাডা থেকে আসছেন বাংলা একাডেমির ওয়ালিউল্লাহ পুরস্কার বিজয়ী কবি ও কথা সাহিত্যিক ইকবাল হাসান ও জার্মানি থেকে আসছেন কবি নাজমুন নেসা পিয়ারী।
শিল্পীদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলিনী মুখার্জী ও শিল্পী নাহিদ নাজিয়া অনুষ্ঠানে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন। এছাড়া শিল্পী সামিনা চৌধুরী এবং অণিমা রায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।
২৫ বছর উপলক্ষে বাংলাদেশ থেকে আসছে রেকর্ডসংখ্যক প্রকাশনা সংস্থা। বাংলা উৎসব ও বইমেলার খবর নিয়ে বিস্তারিত তথ্য থাকবে http://www.ibanglautsab.org এই ওয়েবসাইটে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!