Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: March 6, 2018 | 11:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আর্থিকভাবে কিছুটা অসচ্ছল ব্যক্তিদের মাঝে শীতবস্ত্রসহ কম্বল বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত ‘নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’ সদস্যরা। শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে শীতবস্ত্র ও নতুন কম্বল নিয়েছেন। গত ৩ মার্চ শনিবার জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এবং ৭৩ স্ট্রিটের খাবার বাড়ী রেস্টুরেন্টের সামনে দপুুর ২ টায় এই কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচির উদ্ভোধন করেন লায়ন ডিস্টিক্ট ২০-আর ২ এর সাবেক গভর্ণর একেএম মিজানুর রহমান ভূইয়া।

উপস্থিত ছিলেন লায়ন ডিস্টিক্ট ২০-আর ২ এর ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রার্থী মেডেলি সাই, লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন্স ক্লাব সেক্রেটারী লায়ন আসেফ বারী (টুটুল), এই প্রকল্পের আহবায়ক লায়ন রফিকুল ইসলাম, সদস্য সচিব লায়ন আহসান হাবিব, ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট লায়ন মো: নাসিরউদ্দিন, সদ্য সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ।

উল্লেখ্য, বিনামূল্যে এই সেবামূলক কার্যক্রমটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন একেএম এ রশিদ, লায়ন মঈন চৌধুরী, লায়ন এম এস আলম, লায়ন ফাহাদ সোলায়মান, লায়ন বেলাল আহমেদ, লায়ন আব্দুর রহিম হাওলাদার, লায়ন মোহাম্মদ আলী, লায়ন হেলাল উদ্দিন, লায়ন মো: জাহেদুল, লায়ন রায়ান তাজ, লায়ন মুনমুন হাসিনা বারী প্রমূখ। 

পরে ক্লাব সদস্যরা খাবার বাড়ী রেস্টুরেন্টে এক পর্যালোচনা সভায় মিলিত হন। লায়ন্স ক্লাব সেক্রেটারী লায়ন আসেফ বারী’র সঞ্চালনায় এসময় লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, প্রকল্পের আহবায়ক লায়ন রফিকুল ইসলাম, সদস্য সচিব লায়ন আহসান হাবিব শীতবস্ত্র বিতরণ কর্মকান্ডে অংশ নিয়ে সাফল্যমন্ডিত করার জন্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সৌহার্দ পূর্ণ এই সভার আলোচনা পর্ব শেষে সকলকে দুপুরের খাবারে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ