Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: September 2, 2021 | 4:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সেবা মূলক সংগঠন বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে গত ২৯শে আগস্ট শনিবার স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। প্যান্ডেমিক ও কোভিড ১৯ পরবর্তী নিউইয়র্ক হাসপাতাল গুলোতে জীবন বাঁচানোর জন্য যখন প্রয়োজনীয় রক্ত সংকট চরম আকার ধারণ করেছে ঠিক সে সময়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের এই উদ্যোগ ব্যাপক প্রসংশিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত স্থায়ী এই কর্মসূচিতে কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রক্তদান কর্মসূচি নিউইয়র্ক ব্লাড সেন্টার এর সহযোগিতায় পরিচালিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব ও ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ সাইফুল ইসলাম, ব্লাড ড্রাইভ এর কনভেনার লায়ন হাসান জিলানী ও মেম্বার সেক্রেটারি লায়ন এম এস আলমের সার্বিক তত্বাবধানে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক এর গভর্নর লায়ন মারিবেল সালাবারিয়া, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মেধাদী সাই, লায়ন আমাদো সাই, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক। পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট৩১৫-বি বাংলাদেশ লায়ন নাজমুল আহসান, কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট এট লার্জ লায়ন এটর্নি মঈন চোধুরী, ওয়ার্ল্ড ব্লাড ডোনার লায়ন অর্জুন প্রাসাদ।
সফল এই রক্ত দান কর্মসূচিতে ক্লাবের পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ ও ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোঃ মতিউর রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আকম রশিদ, লায়ন মোঃ রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আজাদ, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন লিটু আনাম, লায়ন মোঃ হেলাল উদ্দীন, লায়ন হারুন ভূঁইয়া, ডিরেক্টর লায়ন মোহাব্বত আখন্দ, লায়ন কামরুল মুজুমদার, লায়ন আকাশ রহমান, লায়ন ডেইসি ইয়াসমিন, লায়ন আজমাইন নিশান, লায়ন আসাদুর রহমান।
কমিউনিটিতে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবা মূলক কর্মসূচি প্যান্ডেমিক এর সময় ফুড সরবরাহ পরবর্তীতে ফ্রি কোভিড ১৯ এবং এন্টিবডি টেস্টিং ও ভ্যাকসিন প্রদান, সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি, ফ্লো শট, শীত বস্ত্র ও আই গ্লাস বিতরণ, ডাইবেটিক এওয়ার্নেস ইত্যাদি কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্লাবে কে ব্রুকলিন বোরো প্রেসিডেন্টে এরিক এডামস এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রোক্লামেশন ও সাইটেসন প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, সেক্রেটারি লায়ন মোঃ সাইফুল ইসলাম ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী, লায়ন আবেদ খানম সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সায়ীদ, লায়ন মুহাম্মদ আজাদ, পাস্ট ডিষ্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট ২০-আর ২ এ কে এম মাইক ভূঁইয়া ভাইস প্রেসিডেন্ট লায়ন বেবি নাজনীন, লায়ন রকি আলিয়ান, লায়ন জে এফ এম রাসেল।
ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মারিবেল সালাবাড়িয়া এই সনদ পত্র গুলো হস্তান্তর করেন এবং সমাজ সেবায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে লায়ন্স ক্লাবের স্লোগান কে সমুন্নত রাখার জন্য ক্লাব সভাপতি ও সেক্রেটারির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ক্লাব সভাপতি তার বক্তব্যে সকল ব্লাড ডোনার এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সেই সাথে এই কর্মসুচির আহবায়ক কমিটি, ক্লাব মেম্বার, ডিস্ট্রিক্ট লিডারস, কমুনিটির নেতৃবৃন্দ, পালকি পার্ট সেন্টার, নিউ ইয়র্ক ব্লাড সেন্টার এর সকল নার্স ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV