Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী: জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে রক্তস্নাত ৩২ নম্বরের দেয়ালের বুলেটের চিহ্ন স্মরণ সিনেটর জন ল্যুর (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: August 21, 2021 | 9:39 AM

https://www.facebook.com/USANewsNY/videos/269376418003665

https://www.facebook.com/USANewsNY/videos/390251382460031

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে মুজিব বর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নিউইয়র্ক ব্লাড সেন্টার যৌথভাব স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করে। ২০ আগস্ট দুপুর ১ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কুইন্স প্লেস মল প্রাঙ্গনে এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু এবং কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা উক্ত রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান।

উদ্বোধনী বক্তব্যে সিনেটর ল্যু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বাংলাদেশ সফরকালে তিনি স্বচক্ষে ৩২ নম্বরের দেয়ালে ঘাতকের বুলেটের চিহ্ণ দেখেছেন এবং আজকের এই দিনে তিনি সেই স্মৃতি স্মরণ করছেন। সিনেটর জন ল্যু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন। তিনি কনসাল জেনারেলকে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি আরও বলেন, জাতির পিতার মানবতার আদর্শে অনুপ্রানিত হয়েই, তাঁর জন্ম শতবার্ষিকী ও ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়ের্কে

করোনাজনিত কারণে রক্তের চরম সংকটকালে নিউইয়র্ক ব্লাড সেন্টার এর সহযোগিতায় কনস্যুলেট এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে। রক্তদান কর্মসূচি সফল করার জন্য তিনি সহযোগি নিউইয়র্ক ব্লাড সেন্টার, সিনেটর জন ল্যু, সকল রক্ত দাতা ও কমিউনিটি সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, যুক্তরাস্ট্র আওয়ামী লীগ-এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান কনস্যুলেট কর্তৃক আয়োজিত এই রক্তদান কর্মসূচীতে অংশগ্রহন করেন এবং বক্তব্য রাখেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিত্ব এ কর্মসূচীতে যোগ দেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে সিনেটর জন ল্যু, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশী কমিউনিটিসহ অনেক বিদেশী আমেরিকান স্বেচ্ছায় রক্ত দান করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্বন্ধে জানেন। কনস্যুলেট কর্তৃক প্রত্যেক রক্ত দাতাকে রক্তদানের জন্য প্রশংসা পত্র প্রদান করা হয়।

করোনা মহামারীর কারণে নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী এলাকায় রক্তের বর্তমানে বিপুল সংকট রয়েছে। রক্তের এই সংকট নিরসনে কনস্যুলেট নিউইয়র্ক ব্লাড সেন্টার এর সহযোগিতায় এই তাৎপর্যপূর্ণ আগস্ট মাসে রক্ত দান কর্মসূচীর উদ্যোগ নেয়।

কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলে কনসাল জেনারেল জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV