নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ২৬ অক্টোবর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা আগামী ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। ক্লাবের কার্যকরী পরিষদ ও গঠনতন্ত্র সংশোধন উপ কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা মিলনায়তন) এই সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস। সভায় ক্লাবের সংশোধনী গঠনতন্ত্রও অনুমোদন করা হয় এবং ক্লাব সদস্যদের মাসিক/বার্ষিক চাঁদা পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় ক্লাবের গঠনতন্ত্র উপ কমিটির অন্যতম সদস্য ও উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের সহ ক্লাব কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, দপ্তর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ, রশীদ আহমদ ও মোহাম্মদ সোলায়মান উপস্থিত ছিলেন।
সভায় দীর্ঘ আলোচনার পর ক্লাবের গঠনতন্ত্র সংশোধন এবং সাধারণ সভার দিন-তারিখ নির্ধারন করা হয়। আগামী ২৬ অক্টোবর শনিবার এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্যরা হলেন- মনজুর আহমদ, আনোয়ার হোসাইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের। প্রেস বিজ্ঞপ্তি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests