Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ভোটার তালিকা চুড়ান্ত : নির্বাচন ৯ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: November 1, 2019 | 11:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা চুড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৯ নভেবম্বর শনিবার ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন (২০২০-২০২১) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তিন সদস্য বিশিষ্ট ক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

অপরদিকে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় ক্লাব সদস্যদের ভোটার তালিকা চুড়ান্ত, বার্ষিক আয়-ব্যয় এবং ক্লাবের সাধারণ সভার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি ডা. ওয়াজেদ এ খান। সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার ও কোষাধ্যক্ষ মমিন মজুমদার সহ সালাহউদ্দিন আহমেদ, রশীদ আহমদ ও এসএম সোলায়মান।

সভায় ক্লাব সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি সেবা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ এবং ক্লাবের সাধারণ সভা সফল করতে সকল সদস্যদের সার্বিক সহযোহিতা কামনা করা হয়।

উল্লেখ্য, ক্লাবের অন্যতম উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ-কে প্রধান করে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের সদস্যরা হলেন উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের। আগামী ৯ নভেম্বর শনিবার অপরাহ্ন বেলা ২টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV