Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: December 29, 2019 | 11:26 AM

https://www.facebook.com/USANewsNY/videos/589418378525327/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেটে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন হয়েছে। কম্যুনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে উপচেপড়া মানুষের স্বত:স্ফ‚র্ত অংশগ্রহণে এই অভিষেক সম্পন্ন হয়। তিনপর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো নব নির্বাচিত কমিটির পরিচিতি, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রেসক্লাবের নব নির্বাচিত এবং বিদায়ী সভাপতি সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ টিটি টিভির পরিচালক শিবলী চৌধুরী কায়েস, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম ও সাদিয়া খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীন সাংবাদিক মনজুর আহমদ, নির্বাচন কমিশনের সদস্য, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসাইন মঞ্জু, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের, প্রেসক্লাবের উপদেষ্টা নিনি ওয়াহেদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, ডা. চৌধুরী সরওয়ারুল হাসান, আবু তাহের, কুইন্স ডেমক্র্যাটিক পার্টির নেতা ডিস্ট্রিক্ট এট লার্জ এর্টনী মঈন চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম।

নব নিবাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সহ সভাপতি হাবিব রহমান, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার, অর্থ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরি সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাউদ্দিন আহমেদ, শিবলী চৌধুরী কায়েস (পদাধিকার বলে), হাসানুজ্জামান সাকি, মোহাম্মদ সোলায়মান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি হাবিব রহমান, স্মরণিকা কমিটির পক্ষে এবিএম সালেহ আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক এখন সময়ের সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক জন্মভ‚মির সম্পাদক রতন তালুকদার, জাস্ট নিউজের সম্পাদক মুশফিক ফজল আনসারি, সাপ্তাহিক জনতার কন্ঠ এবং ইউএসএনিউজঅনলাইন.কম’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ জয় চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বিপার পক্ষে এ্যানি ফেরদৌস, জসীম উদ্দিন ভ‚ইয়া, নাসির আলী খান পল, উৎসব ডট কমের ম্যানেজার সাঈদ এ আল আমিন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার প্রমুখ।
সাংবাদিক হাসানুজ্জাসান সাকির উপস্থাপনায় অনুষ্ঠানে ফজলে রশিদ সম্মাননা প্রদান করা হয় সংগঠানের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমানকে।

মনজুর আহমদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের চমৎকার দিক হলো এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হচ্ছে। এই নির্বাচন অত্যন্ত প্রতি›িদ্বতাপূর্ণ হয়। আশা করি নতুন কমিটি এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন।

পুনরায় নির্বাচিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান বলেন, আজকের অনুষ্ঠানে প্রবাস কম্যুনিটিতে যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন এবং কম্যুনিটির সকল শ্রেণী পেশা মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের প্রবাসের বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা এসেছেন। তিনি বলেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা সবাই পেশাধার সাংবাদিক। যারা এই প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক ফজলে রশিদকে। তিনি সাংবাদিকদের পেশাধারিত্ব বজায় রাখার আহবান জানান এবং কম্যুনিটির সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম বলেন, নিউইয়র্কে সাংবাদিকদের আরো তিনটি সংগঠন রয়েছে। আমি এই সংগঠনে যোগ দেবার কারণ হলো আমি ঢাকায় যাদের অধীনে কাজ করেছি তাদের অনেককেই পেয়েছি এই সংগঠনে তাই আমি এই সংগঠনে যোগ দিয়েছি।

বিদায়ী সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা এই ক্লাব প্রতিষ্ঠা এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদের সকলের প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতায় আজকে এ পর্যায়ে পৌঁচেছে।অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও রোকসানা মির্জা। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। এনা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV