নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সদস্যের আবেদনপত্র গ্রহণের শেষ সময় ১৫ই সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব”নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব” এর অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও পূণর্মিলনী ২০২১ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাবের কার্যকরী কমিটির এক সভা গত ৯ই আগস্ট সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অস্থায়ী কার্যালয়ে ক্লাব সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশীদ আহমদ, দফতর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ।
সভায় অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও পূণর্মিলনী ২০২১ এর কনভেনর এবিএম সালাহউদ্দিন আহমেদ আয় ব্যয়সহ যাবতীয় বিষয়াদি তুলে ধরেন।
সভায় ক্লাব সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদার ও পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ক্লাবের সাথে সম্পৃক্ত করতে নতুন সদস্য সংগ্রহের জন্য একটি আবেদনপত্র বাছাই কমিটি গঠন করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট বাছাই কমিটির অপর সদস্যরা হলেন সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ। আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত নতুন সদস্যের আবেদন পত্র গ্রহণ করা হবে।
এছাড়াও সভায় বাংলাদেশের প্রবীণ ফটো সাংবাদিক লুৎফর রহমান বিনু’র ইন্তেকালে শোক প্রস্তাবসহ অনেক সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি