Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র সাধারণ সভা ১১ ডিসেম্বর: ১৭জন নতুন সদস্য, নির্বাচন কমিশন গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: October 22, 2021 | 11:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’-এর কার্যকরী পরিষদের সভায় সংগঠনের বার্ষিক সধারণ সভা ও নির্বাচনের তারিখ নির্ধারণ এবং নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় আরো ১৭জন নতুন সদস্য চুড়ান্ত করা হয়েছে। গত ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত ক্লাবের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায় আলোচ্য সূচীর মধ্যে ছিলো- নতুন সদস্য পদ প্রদান, বার্ষিক সাধারণ সভার দিন তারিখ চুড়ান্তকরণ ও নির্বাচন কমিশন গঠন।

সভায় ক্লাবের কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি হাবীব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, দফতর ও প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ, শিবলী চৌধুরী কায়েস ও এসএম সোলায়মান উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সভাপতি ক্লাবের সাংগঠনিক কর্মকান্ড ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং মহামারী করোনার কারণে সঙ্গত কারণেই অনেক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হয়নি উল্লেখ করে বলেন, তারপরও বনভোজন সহ একাধিক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হয়েছে। এরপর নতুন সদস্য পদ যাছাই-বাছাই কমিটি প্রদত্ত নতুন ১৭জন সদস্যের আবেদনপত্র সভায় সর্বসম্মতক্রমে চুড়ান্ত করা হয়।
সভার অপর সিদ্ধান্তে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- মনজুর আহমদ, আনোয়ার হোসাইন মঞ্জু ও হাবীব রহমান।
সভার বিবিধ আলোচনায় বলা হয়, ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা চুড়ান্ত করা হবে। এছাড়াও সভায় ক্লাব সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি সেবা বৃদ্ধির উপর গুরুত্বারোপ এবং ক্লাবের সাধারণ সভা সফল করতে সদস্যদের সার্বিক সহযোগিতা কামনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV