নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ‘গেট টুগেদার’ ডিসেম্বরে
নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রথম ‘গেট টুগেদার’ অনুষ্ঠান আগামী ডিসম্বেরে অনুষ্ঠিত হবে। ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস। সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে এবিএম সালাহউদ্দিন আহমেদ, মমিন মজুমদার ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সভার শুরুতে সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস ক্লাবের গঠনতন্ত্রের আলোকে সুষ্ঠু ও সুন্দরভাবে ক্লাব পরিচালনার উপর গুরুত্বারোপ করে সকল সংশ্লিস্ট সবার সহযোগিতা কামনা করেন এবং কতিপয় সাংগঠনিক বিষয় তুলে ধরেন। এছাড়া ক্লাব সদস্য তালিকা হাল নাগাদ করণ, নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয় সভায়। এরপর সভার সভাপতি ডা. ওয়াজেদ এ খানের প্রস্তাবে আগামী ডিসেম্বর মাসের সুবিধাজনক সময়ে সকল ক্লাব সদস্য ও তাদের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের নিয়ে ‘গেট টুগেদার’ আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সভায় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কমিটির অন্যতম সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ প্রেসক্লাবকে গতিশীল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ