Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলা : বহির্বিশ্বের বাঙালি লেখকদের নতুন বইয়ের অনুষ্ঠানে বই জমা দেয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: August 7, 2020 | 5:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলা বইমেলায় প্রতি বছরের মত এ বছরও থাকছে নতুন বই নিয়ে অনুষ্ঠান। বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বাইরে বহির্বিশ্বের বাঙালি লেখকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক লেখকদের বই এর একটি করে কপি মুক্তধারা: ৩৭-৬৯, ৭৪ঃয ঝঃ, ২হফ ঋষড়ড়ৎ, ঔধপশংড়হ ঐবরমযঃং, ঘণ ১১৩৭২ ঠিকানায় অথবা বইয়ের পিডিএফ ইমেইলে পাঠিয়ে দিতে অনুরোধ করেছে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন।
নতুন বইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলী: ২০২০ সালে প্রকাশিত বই হতে হবে। বইয়ের প্রচ্ছদ, টাইটেল পেইজ ও লেখক পরিচিতি। বইয়ের নাম, লেখকের নাম, বিষয়, প্রকাশকের নাম, প্রচ্ছদ শিল্পীর নাম, ৫০ শব্দে লেখক পরিচিতি ও মূল্য। তথ্যগুলো ইউনিকোড ফন্টে লিখে পাঠাবার জন্য আহ্বান জানানো হয়েছে।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৯ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন ২০২০ সালের নতুন বইয়ের অনুষ্ঠানের সঞ্চালক এবং মুক্তধারা ফাউন্ডেশনের প্রকাশনা ও প্রচার সম্পাদক
ও আদনান সৈয়দ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়: বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বইমেলার পরই সর্ববৃহৎ পরিসরে বহির্বিশ্বে বাঙ্গালিদের যে মেলাটি হয়ে আসছে সেটি নিউ ইয়র্ক বাংলা বইমেলা। এ বছর মহামারি করোনা ভাইরাসের কারণে ভার্চুয়াল বইমেলা অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর ১৮ থেকে সেপ্টেম্বর ২৭ এই ১০ দিন ধরে বই মেলা চলবে। যেহেতু ভার্চুয়াল মেলা তার জন্যে বহির্বিশ্বের প্রচুর বাঙালি এই মেলায় যোগ দিচ্ছেন বলে জানানো হয়েছে। যোগারযোগ: ইমেল :[email protected] এবং [email protected] লেখকদের বইগুলো নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েব পোর্টালে https://nyboimela.org রাখা হবে বলেও মুক্তধারা ফাউন্ডেশন জানায়। প্রত্যেক লেখককে নিউ ইয়র্ক বাংলা বইমেলার ফেসবুক গ্রুপ ও পেইজে https://www.facebook.com/groups/nyboimela যুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে আবেদন জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV