Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলা ১৪-১৬ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: April 4, 2019 | 3:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলা বইমেলা আগামী ১৪-১৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে । তিনদিন ব্যাপী এই বইমেলায় এবারেও বাংলাদেশ ও পশ্চিম বাংলার সেরা লেখক, প্রকাশক ও শিল্পীবৃন্দ যোগ দেবেন। এছাড়া উত্তর আমেরিকা ও বহির্বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বিপুল সংখ্যক বাংলা ভাষী লেখক ও সাহিত্যামোদী উপস্থিত থাকবেন ২৮-তম বইমেলায়।

মুক্তধারা ফাউন্ডেশন কতৃক আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলা এবছর ২৮ বছরে পড়েছে। এটিই বাংলাদেশ ও ভারতের বাইরে সর্ব বৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বাংলা বইমেলা। এবছর বইমেলার অহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন অর্থনীতিবিদ ডঃ নজরুল ইসলাম। প্রতিবছরের মত এবারেও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একজন লেখককে মুক্তধারা/জেএফবি পুরষ্কার প্রদান করা হবে। এই পুরষ্কারের মূল্যমান ২,০০০ মার্কিন ডলার। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্যে একজন সেরা প্রদর্শনী ও ব্যবস্থাপনা নৈপুণ্যের জন্য মুক্তধারা/কথাপ্রকাশ পুরষ্কারে ভূষিত হবেন। এই পুরষ্কারের মূল্যমান বাংলাদেশী অর্থে ৫০,০০০ টাকা। এছাড়া এবছর প্রথমবারের মত উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি লেখকদের ২০১৯ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘সেরা গ্রন্থ’ আলাদা ভাবে পুরষ্কৃত হবে। এই পুরষ্কারের মূল্যমান ৫০০ ডলার।

মেলা বসবে জ্যাকসন হাইটসের পি এস ৬৯ হাই স্কুলে। শুক্রবার, ১৪ জুন আয়োজিত হবে বইমেলার ঐতিহ্যিক আনন্দ শোভাযাত্রা, যা ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয়ে শেষ হবে বইমেলা প্রাঙ্গণে।

বইমেলার খবর জানতে চোখ রাখুন www.ibanglautsab.org এই ঠিকানায়, অথবা সরাসরি ৩৪৭-৬৫৬-৫১০৬। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV