Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলা’ ২৮, ২৯, ৩০ এবং ৩১ জুলাই : শহীদ কাদরী পুরস্কার ২০২২ এর বই আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: May 21, 2022 | 3:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম , নিউইয়র্ক : নিউইয়র্কে ২৮, ২৯, ৩০ এবং ৩১ জুলাই ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। প্রতিবারের মত ৩১ তম নিউইয়র্ক বাংলা বইমেলায়ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২।
বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লেখক, শিল্পী এবং প্রকাশক বরাবরের মতো নিউইয়র্ক বইমেলায় অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’র ৩১তম আসরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক ভুঁইয়া।
অভিবাসী লেখকদের প্রকাশিত বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২ প্রদানের লক্ষ্যে ১৫ জুন, ২০২২ এর মধ্যে জমা দেওয়ার জন্য মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে বই জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। এর আর্থিক মূল্যমান ৫০০ ইউএস ডলার। আগ্রহীরা তাঁদের বাংলা ভাষায় রচিত ও ২০২১ সালে প্রকাশিত যে কোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে গঠিত একটি বিচারক সভা পুরস্কারের জন্যে সেরা বইটি নির্বাচন করবেন।
শহীদ কাদরী পুরস্কার ২০২২-এ অংশগ্রহণের জন্য লেখককে কেবল নীচের শর্তগুলো অনুসরণ করতে হবে:
১. লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোনো দেশে অভিবাসী হতে হবে।
২. লেখকেরা তাঁদের বাংলাভাষায় রচিত একটিমাত্র শিরোনামের বই জমা দিয়ে এই পুরস্কার প্রত্যাশী হতে পারবেন। ৩ বইটি অবশ্যই ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে হবে। ৪ লেখককে নিজ খরচে তাঁর বইয়ের ৩ কপি নীচের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।৫. অভিবাসী লেখকদের সেরা বই ‍পুরস্কারের জন্য অংশগ্রহণ করতে হলে ১৫ জুন, ২০২২ তারিখের মধ্যে বইটি নিম্নলিখিত ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বই পাঠানোর ঠিকানা:: USA: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation 37-69, 74th St, 2nd Floor, Jackson Heights, NY 11372
Bangladesh: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation , 44 Arambagh, 2nd Floor, Motijheel, Dhaka 1000, Bangladesh.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV