নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/885240465385860
ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগ। গত ৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রুকলীনের ৪৭৫ ম্যাকডোনাল্ড এভিনিউর একটি মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এন আমিন। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি সাইকুল ইসলাম, এম আলমগীর, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন বিপ্লব, আলা উদ্দিন, ছায়দুল কাদের, সাইফুল ইসলাম চেয়ারম্যান, দুলাল বিল্লাহ, হাজী ইদ্রিস আলম, মাইনুল আবেদীন, সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো তাকে ভুলুন্ঠিত করার জন্যই ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ড ঘটনো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দারিদ্রমুক্ত, উন্নত সমৃদ্ধ করতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস

কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি