Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উদ্যোগে টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: March 24, 2022 | 9:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ। গত ১৭ মার্চ প্রথম প্রহরে নিউইয়র্কের ম্যানহাটানের টাইম স্কয়ারে এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, এমডি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এন আমিন, নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, আওয়ামী লীগ নেতা মাসুদ সিরাজী, শিবলী, ইসমত হক খোকন, জুয়েল, মামুন, কিবরিয়া, নারী নেত্রী মনিকা রায় প্রমুখ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।
বক্তারা সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল বাধা-বিঘœ অতিক্রম করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তিনি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে, দেশকে দারিদ্র মুক্ত, উন্নত সমৃদ্ধ করতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগের বিকল্প নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV