Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের মুজিবনগর দিবসের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: April 18, 2019 | 7:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ থেকে প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয় বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতির সমর্থনে আন্তর্জাতিক জনমত জোরদার করার।

সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রবাস প্রজন্মে জাগ্রত রাখতে হবে এবং সেই ইতিহাসের পথ বেয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে চলেছে-এ বাস্তবতাও সকলকে অবহিত করতে হবে।’

১৭ এপ্রিল বুধবার রাতে জ্যাকসন হাইটসে তিতাস রেস্টুরেন্টের পার্টি হলের এ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু। মুজিবনগর দিবসের তাৎপর্য আলোকে আলোচনায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, হুমায়ূন কবীর এবং সোয়েব এ চৌধুরী, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু, মাহফুজ হায়দার এবং সুমন মাহমুদ।

বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের সাংগঠনিক ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্তদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV