Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: February 8, 2020 | 8:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্যানার ব্যবহার সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার পালকি পার্টি সেন্টারে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শোকজ প্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন করা হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের এমদাদ চৌধুরী সহ ৭৬ সদস্যের কার্যকরী পরিষদের মাএ ৪জন উপস্থিত ছিলেন। বাকিরা সবাই বহিরাগত। বহিরাগতদের সমন্বয়ে এ সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী সম্পর্কে বিষোদগার করা হয়। উল্লেখ্য যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম কমান্ডার নূরনবী বাংলাদেশ চলে যাবার পর থেকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। যা দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা এবং দলের সাধারণ সম্পাদক জননেতা ওবায়াদুর কাদের সম্পূর্ণ অবগত।

এমদাদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর নাম বিক্রি করে জাকারিয়া চৌধুরী সম্পর্কে মিথ্যাচার করায় এবং অর্থের বিনিময়ে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কমিটিতে জামাত ও বিএনপি’র দুজনকে পদায়ন করায় ইতিপূর্বে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। শোকজের জবাবদানে ব্যর্থ হওয়ায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আগামী কার্যকরী পরিষদের মিটিংয়ে তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। অনুসন্ধানে জানা যায় বছরের প্রায় ৯মাস বাংলাদেশে অবস্থানকারী এই এমদাদ চৌধুরী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে মহানগর আওয়ামী লীগের নাম ব্যবহার করে একটি ছোট্ট অনুষ্ঠানের নামে সরকার থেকে ২লক্ষ ডলার তহবিল সংগ্রহের অপচেষ্টা চালাচ্ছেন। যা ঢাকা থেকে ইতিমধ্যে নাকচ করে দেওয়া হয়েছে বলে বিভিন্নগণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের ৯৫ভাগ সদস্য জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্ক লাগোডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। ঠিক এই সময় জামাত-বিএনপি’র চর এই প্রতারকচক্র নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতারণায় মেতে উঠেছেন তাই কমিউনিটির এবং গণমাধ্যমের সকলকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানাচ্ছি।
-মো: আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV