Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্ক রোববার সন্ধ্যা ৮টা থেকে লকডাউন

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: March 22, 2020 | 3:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে নিউইয়র্ক সিটি। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। স্থানীয় সময় শুক্রবার সকালে প্রেস কনফারেন্স করে এই ঘোষণা দেন রাজ্য গভর্নর এন্ড্রু কুমো। জীবন রক্ষাকারী ওষুধের দোকান ও মুদি দোকানের মতো জরুরি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। এই রাজ্যে রোববার সন্ধ্যা ৮টা থেকে কঠোর নিয়ম আরোপিত হবে অর্থাৎ চিকিৎসক, নার্স, সাংবাদিক, পুলিশ, দমকল কর্মী ছাড়া কেউ অবাধ যাতায়াতের সুযোগ পাবে না। খোলা থাকবে শুধুমাত্র খাবার দোকান, রেস্টুরেন্ট, ফার্ম্মেসী।

নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ‘লকডাউন’ এর নির্দেশনা স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে। অ্যান্ড্রু কুমো বলেন, রাজ্যের সকল কর্মীকে প্রয়োজনীয় সকল ধরণের সেবা দেওয়া হবে। প্রত্যেকে বাড়িতে নিরাপদে থাকুন এবং সরকারি আইন মানুন। যদি কেউ সরকারি আইন মেনে না চলেন তাহলে তাদের জরিমানা গুণতে হবে। এন্ড্রু কুমো আরও বলেন, সরকারি, বেসরকারি কর্মচারীদের মধ্যে যারা জরুরি কাজে নিয়োজিত নয়—তাদের ঘর থেকে কাজ চালিয়ে যেতে হবে। লন্ড্রি, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রল পাম্প এবং সীমিত গণপরিবহন চালু থকবে। গভর্নর কুমো বলেন, এসব উদ্যোগ কেবলই জীবন রক্ষার জন্য। নিউইয়র্ক নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। নগরীতে যে কোনো সময় কারফিউ জারি হতে পারে।

এদিকে, শনিবার রাত ১১টা সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৩৪০ জনের এবং আক্রান্ত হয়েছেন ২৭০৬৯ জন। প্রতি মুহূর্তে এ তথ্য বেড়েই চলেছে বলে ফেডারেল প্রশাসনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে ‘ওয়ার্ল্ডওমিটার’ নামক আন্তর্জাতিক একটি সংস্থা। আক্রান্তদের মধ্যে নিউইয়র্কে সবচেয়ে বেশী-১২৬৯৯। এরমধ্যে নিউইয়র্ক সিটিতে মারা গেছে ৬০ জন। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে বেড়েছে ২৩২৭ জন। অর্থাৎ সারা আমেরিকার অর্ধেকই নিউইয়র্কের।

ক্যালিফোর্নিয়া, ইলিনয়, কানেকটিকাট অঙ্গরাজ্যেও রোববার সন্ধ্যা ৮টা থেকে কঠোর নিয়ম আরোপিত হবে। চিকিৎসক, নার্স, সাংবাদিক, পুলিশ, দমকল কর্মী ছাড়া কেউ অবাধ যাতায়াতের সুযোগ পাবে না। খোলা থাকবে শুধুমাত্র খাবার দোকান, রেস্টুরেন্ট, ফার্ম্মেসী। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, কানেকটিকাট অঙ্গরাজ্যের এসব এলাকা ভুতুরে শহরে পরিণত হয়েছে। প্রাণচাঞ্চল্য নেই বললেই চলে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV