নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
হাকিকুল ইসলাম খোকনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ১০ জানুয়ারী ৩৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে জাতীয় শ্রমিক লীগ নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগ, এ উপলক্ষে ঐদিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজি আজিজুল হক খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি শফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মহিলা সম্পাদিকা আইরিন পারভীন, আইন বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মাদ বখতিয়ার, সহ: দপ্তর সম্পাদক মোহামদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আব্দুর রহীম বাদশা, লুৎফুল করিম, রমেশ নাথ, আহমেদুর রহমান চৌধুরী, একেএম আলমগী, আমিন কতোয়াল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম.আর. আমিন, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, যুব লীগ নেতা জসিম উদ্দিন মিঠু।

বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি জেডএ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, ছাত্রনেতা নান্নু সহ আরো অনেকে। সভার প্রারম্ভে ৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ‘৭১–এর মুক্তিযুদ্ধ, ‘৫২ এর ভাষা আন্দোলন সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে দুই বছর দেশ পরিচালনায় বর্তমান সরকারকে অভিনন্দন জানানো হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি