নিউইয়র্ক সম্মিলিত হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ : পশু সম্পদ মন্ত্রীর পদত্যাগ দাবি
নিউইয়র্ক : নাসিরনগরসহ সারা বাংলাদেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, লুটপাট এবং পশু সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মালাউন বলার প্রতিবাদে গত ৬ নভেম্বর বিকেলে নিউইয়র্কের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়।এনা
স্বীকৃতি বড়–য়ার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্য লোকজন অংশগ্রহণ করেন। এতে পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি এবং স্লোগান দেয়া ছিলো লক্ষ্যণীয়। তারা এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন। সেই সাথে পশুমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবি করেন। তারা আরো বলেন, বাংলাদেশ এখন আর হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদ নয়। হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি- জামাত- মৌলবাদীদের মধ্যে কোন প্রার্থক্য নেই। আওয়ামী লীগের মধ্যে মৌলবাদী গোষ্ঠি অনুপ্রবেশ করেছে। তারা ক্ষোভের সাথে বলেন, এই হামলা সরকারি দলের গুন্ডা এবং সন্ত্রাসীরা করেছে। যে কারণে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, এ সব সন্ত্রাসীদের শাস্তি বহিষ্কার নয়, আইনের আওয়তায় এনে বিচার করা বলে দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রবীর রায়, প্রদীপ মালাকার, শ্যামল চক্রবর্তী, দ্রুব চক্রবতী, এটর্নী মঈন চৌধুরী, বিপ্লব সাহা, নিপুন দত্ত, গোরাঙ্গ কুন্ডু, সবিতা দাস প্রমুখ।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো