Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে উবার ও লিফট ড্রাইভারদের পেমেন্ট বাড়ানোর দাবিতে লাগোর্ডিয়া এয়ারপোর্টে ধর্মঘট

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: March 1, 2023 | 5:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটিতে উবার ও লিফট ড্রাইভারদের পেমেন্ট বাড়ানোর দাবিতে লাগোর্ডিয়া এয়ারপোর্টে ধর্মঘট পালন করে। নিউইয়র্কের ব্যস্ত এয়ারপোর্ট লাগুর্ডিয়াতে উবার ও লিফট চালকরা কর্মবিরতি পালন করে তাদের মজুরি বৃদ্ধি বন্ধের পাঁয়তারার প্রতিবাদ করেন। ২৬ ফেব্রুয়ারি রোববার ১২ ঘণ্টার কর্মবিরতির সময় অ্যাপসনির্ভর ট্যাক্সি সার্ভিস উবার ও লিফটের ড্রাইভাররা যাত্রী নিয়ে গেলেও কোন যাত্রী লাগুর্ডিয়া এয়ারপোর্ট থেকে ওঠাননি।
ধর্মঘট কর্মসুচির মধ্যে ছিল এয়ারপোর্টে উবার ও লিফট ড্রাইভাররা যাত্রী নিয়ে যেতে পারবেন কিন্তু এয়ারপোর্ট থেকে কোনো যাত্রী ওঠাবেন না।
জীবনযাত্রার বর্ধিত ব্যায়ের সাথে সামঞ্জস্য রেখে ট্যাক্সি ও লিমোজিন কমিশন ক্যাব চালকদের মজরি বৃদ্ধির প্রস্তাব করেছে। এ নিয়ে কিছুদিনের মধ্যেই গণশুনানি হওয়ার কথা। শুনানিতে এমন ভাড়া বৃদ্ধি নিয়ে জনগণ তাদের মতামত প্রদান করার সুযোগ পাবে। এরমধ্যে প্রযুক্তিনির্ভর পরিবহন প্রতিষ্ঠান উবার ভাড়া বৃদ্ধি বন্ধ রাখার জন্য আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলার মাধ্যমে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার পাঁয়তারা করছে উবার। এর প্রতিবাদে নিউইয়র্কজুড়ে উবার ও লিফট নামক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ক্যাবচালকরা প্রতিবাদে নেমেছেন।
নিউইয়র্কের ট্যাক্সি ও লিমোজিন কমিশনার ডেভিড ডু এক বিবৃতিতে বলেন, নিউইয়র্ক নগরে পরিশ্রমী ক্যাব চালকদের ন্যায্য অধিকার সংরক্ষণে আমরাও লড়াইয়ে অংশীদার। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির হিসাব করেই ক্যাব চালকদের মজুরি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। কোন পক্ষই এ বৃদ্ধির বিপক্ষে অবস্থান গ্রহণ করবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ