Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে মেহেদি উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: May 31, 2019 | 8:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এবং জ্যামাইকায় ঈদুল ফিতরের আগের দিন রাতে মেহেদি উৎসব হবে। উৎসবে অংশগ্রহণকারিদের মধ্যে সবচেয়ে সুন্দর ডিজাইনের জন্যে মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। এ পুরস্কার দেবে অনলাইন শপিং সেন্টার ‘ড্রিম লাইটার শপ ডটকম’।

গত কয়েক বছর ধরেই এ দুটি স্থানসহ ব্রঙ্কসের পার্কচেস্টার এবং ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় শতশত তরুণী স্বতঃস্ফূর্তভাবে টেবিল-চেয়ার-টোল নিয়ে স্ট্রিটে বসে যান। অঘোষিতভাবে রাস্তা দখলে নিয়ে ধর্মীয় উৎসবের অন্যতম একটি পর্ব বাণিজ্যিকভাবে পরিচালিত হলেও সিটি প্রশাসন কাউকে বাধা দেয়নি। কারণ, বছরে দুটি ঈদের আগের রাতে বাঙালি সংস্কৃতির আমেজে মেহেদি উৎসবকে ভিন্ন জাতি-গোষ্ঠির লোকজনও উপভোগ করেন।এদিকে, এই উৎসাহউদ্দীপনাকে অনুপ্রাণিত করার অভিপ্রায়ে পুরস্কার ঘোষণাকারি ড্রিম লাইটার শপ ডটকমের সিইও ডি এম সবুজ জানান, বাঙালিদের প্রাণের উৎসবে যারা কষ্ট করছেন, তাদেরকে পুরষ্কৃত করতে পারলে আমরাও ধন্য হবো। আর এভাবেই প্রবাস প্রজন্ম হৃদয়ে লালন করবে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। পুরস্কারের মধ্যে রয়েছে ৫৬ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপ, ডায়মন্ডের নেকলেস, ফ্রিজ, সানগ্লাস, জুতাসহ পোশাক, মোবাইল ফোন, চামড়ার হ্যান্ডব্যাগ, স্মার্ট ওয়াচ ইত্যাদি। এনআরবি নিউজ

  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV