নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির জজ পদপ্রার্থী সোমা সাঈদের ফান্ড রেইজিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির জজ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী এটর্নী সোমা সাঈদের ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তারা আগামী ২ নভেম্বর মঙ্গলবারের নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, একজন বাংলাদেশী-আমেরিকান হিসেবে সোমা প্রাইমারী নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করে এই ইতিহাসের ধারা এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা, বাংলাদেশী কমিউনিটি নিউইয়র্কের উদীয়মান কমিউনিটি এবং মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান সুদৃঢ় হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২ নির্বাচন নিউইয়র্ক সিটির নির্বাচন। এতে সিটি মেয়র পদ সহ বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। নির্বাচনী ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থী ছাড়াও বিভিন্ন পদে একাধিক স্বতন্ত্র সহ অন্যান্য পার্টিও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খবর ইউএনএ’র।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ভয়েস-এর ব্যানারে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ মির্চ রেষ্টুরেন্টে শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এই ‘ফান্ড রেইজিং মিট এন্ড গ্রীল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফান্ড রেইজিং-এ আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান পিটার কু, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম ও তৈয়বুর রহমান হারুন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটর অন্যতম উপদেষ্টা ছদরুন নূর ও অধ্যাপক শাহাদৎ হাসান।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ভয়েস-এর মুখপত্র ও ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্র্যাট মিজান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, এনওয়াইপিডি’র পুলিশ কর্মকর্তা রাসেক মালিক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রেজাউল করীম চৌধুরী, এটর্নী আহসান হাবীব, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বিলাল আহমেদ চৌধুরী, সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামান, সদস্য বাবুল হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে সোমা সাঈদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাই যদি আমাকে ভোট দেন অবশ্যই বিজয় নিশ্চিত। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ভোট দেওয়া ছাড়াও ডোনেশন, ভোট প্রার্থনা, ক্যাম্পেইন, ফোন কল প্রভৃতির মাধ্যমেও তার নির্বাচনে কাজ করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানের বক্তারা বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির পরিধি বৃদ্ধি পাশাপাশি মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ ও মূল্যায়ন বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। প্রাইমারী জয়ী হয়ে সোমা সাঈদ যেমন ইতিহাস সৃষ্টি করেছেন, তেমনী ২ নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে আরো ইতিহাস সৃষ্টির পথে এগিয়ে যাবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জামি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি