Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারী ২২ জুন মঙ্গলবার : লড়ছেন ১৩ জন বাংলাদেশী-আমেরিকান

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: June 21, 2021 | 1:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে ১৩জন বাংলাদেশী-আমেরিকান লড়ছেন। আগামী ২২ জুন মঙ্গলবার অনষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন। এই নির্বাচনে সিটির ৫ বরোর মধ্যে তিন বরো থেকে ১৩জন বাংলাদেশী-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬টি কাউন্সিল ডিষ্ট্রিক্ট থেকে ১১জন আর কাউন্টি জজ পদে একজন এবং ফিমেল ডিষ্ট্রিক্ট লীডার পদে আরো একজন লড়ছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। ডেমোক্র্যাট রাজ্য নিউইয়র্কের আসন্ন প্রাইমারী নির্বাচনে মেয়র পদেও নির্বাচন হতে যাচ্ছে। ‘র‌্যঙ্কড চয়েজ ভোটিং’ পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে একজন ভোটার তার পছদের ৫জন প্রার্থীকে প্রথম পছন্দ থেকে শুরু করে পরপর ৫টি ভোট দিতে পারবেন। ফলে সবমিলিয়ে জমে উঠছে এবারের সিটি নির্বাচন। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশন সূত্রে জানা গেছে, এবছর ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে মেয়র পদ ৯ জন প্রার্থী সহ মোট ৫২৯জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগ্রীম ভোট (আর্লি ভোটিং), মেইল ভোট এবং ভোটের দিন ভোট এই তিন পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম রয়েছে। গত ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত অগ্রীম ভোট প্রদান চলে। মেইল ভোট চলবে জুন মাস জুড়ে। ভোটের দিন (ইলেকশন ডে) ২২ জুন মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ চলবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।
নিউইয়র্ক সিটির ৫ বরোর ৫১টি ডিষ্ট্রিক্ট কাউন্সিল-এর মধ্যে বাংলাদেশী প্রার্থী হিসেবে ব্রঙ্কস বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৮ থেকে মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশীদ, কুইন্স বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ থেকে মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন ও সাইফুর খান হারুন, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৬ থেকে বদরুন খান মিতা ও সুলতান মারুফ, ব্রুকলীন বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩২ থেকে শেখ হেলাল, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৭ থেকে মিসবা আবদীন এবং কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৯ থেকে শাহানা হানিফ ও মামনুন হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে কুইন্স কান্টি জজ পদে এটর্নী সোমা সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিষ্ট্রিক্ট লীডার পদে শাহানা মাসুম অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৬১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখিত প্রার্থীদের মধ্যে ইতিপূর্বে বিভিন্ন পদে হেলাল শেখ, মির্জা মামুন রশীদ, মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন, বদরুন খান মিতার প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে। এদের মধ্যে বদরুন খান মিছা ছাড়া অন্য সকলেই সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। মিতা ইউএস কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। হেলাল শেখ কাউন্সিল মেম্বার পদ ছাড়াও সিটি এডভোকেট পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আর এটর্নী সোমা সাঈদ গত নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর এবার কাউনিট জজ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মোহাম্মদ এন মজুমদার, সাইফুর খান হারুন, মিসবা আবদীন, শাহানা হানিফ ও মামনুন হক সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নতুন।
আসন্ন নির্বাচন ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। দর্শনীয় স্থানে সাটানো হয়েছে রং বে রং এর পোস্টার, চলছে সমর্থন কামনা আর ভোট প্রার্থনার পাশাপাশি সভা-সমাবেশ।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির চুড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ নভেম্বর মঙ্গলবার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV