Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ‘বাংলা’কে স্বাগত দুই কংগ্রেসম্যানের

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: May 20, 2018 | 11:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি এবং কংগ্রেসওম্যান গ্রেস মেং এর চেষ্টায় নিউইয়র্ক সিটির আরেকটি পাবলিক স্কুলে বাংলাকে দ্বিতীয় ভাষা করা হলো। একইসাথে পাকিস্তানী, ভারতীয়, নেপালি ভাষা সংযোজনের আহবানও জানিয়েছেন ডেমক্র্যাটিক পার্টির প্রভাবশালী এই দুই কংগ্রেসম্যান। 

হাউজ ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং ১৯ মে এক বিবৃতিতে বলেছেন, সেপ্টেম্বরে শুরু নতুন শিক্ষা বছরে জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টে পাবলিক স্কুল (পিএস)৭ এ বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে চালুর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একইসাথে চীন থেকে ফ্রেঞ্চ হয়ে হাইতির ক্রিয়োলা এবং রাশিয়ান ভাষা চালুর প্রক্রিয়াও চলছে।

২০১৫ সালে এই দুই কংগ্রেসম্যান তদানিন্তন স্কুল চ্যান্সেলর কারমেন ফারিনাকে এক পত্রে এই আহবান জানিয়েছিলেন।
কংগ্রেসওম্যান গ্রেস মেং নিউইয়র্ক স্কুল বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় ভাষা চালুর জন্যে আমি স্কুল চ্যান্সেলর রিচার্ড কারেঞ্জা এবং স্কুল বোর্ডের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে বাংলাদেশী বংশোদ্ভ’ত আমেরিকান ছাড়াও, নবাগত অভিবাসীদের জীবনে চমকপ্রদ সাফল্যের প্রভাব রাখবে। আমার নির্বাচনী এলাকায় দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে যুক্ত করার ঘটনা অভিবাসী সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে।

কংগ্রেসম্যান ক্রাউলি বলেছেন, সিটির স্কুল শিক্ষার্থীদের নিজ নিজ মা-বাবার ভাষা শেখানোর এই উদ্যোগ সকলকে অভিভ’ত করেছে। কারণ, বাসায় যে ভাষা সে মা-বার কাছে শোনে, তার সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া ঐসব শিশু-কিশোরের জন্যে খুবই সৌভাগ্যের ব্যাপার বৈকি এবং এভাবেই নিউইয়র্ক সিটির বৈচিত্র মহিমান্বিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় বহু ভাষার সংমিশ্রনের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করছি।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ