Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির প্রাইমারিতে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে নির্বাচিত এটর্নী সোমা সাঈদের বিজয় পার্টি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: July 29, 2021 | 7:40 PM

https://www.facebook.com/140738015944006/videos/921302531752560

ইউএসএনিউজঅনলাইন.কম : ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান এটর্নী সোমা সাঈদের বিজয় উদযাপন পার্টি জামাইকার মিরচে গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। এটর্নী সোমা সাঈদের পরিবার, বন্ধু, সমর্থক, নির্বাচিত কর্মকর্তা, দলীয় কর্মী এবং প্রচারণাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় উৎসবটি। অনুষ্ঠানে স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেমব্লিওম্যান অ্যালিসিয়া হাইডম্যান সহ মূলধারার রাজনীতিকরা উপস্থিত ছিলেন। তারা সোমা সাঈদ এবং তার প্রতিনিধিত্বমূলক বিষয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোর্শেদ আলম, সেলিনা শারমিন, আবু জাফর মাহমুদ, জ্যাকব মিল্টন, ন্যাশনাল ল্যাটিনো অফিসার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যান্থনী মিরান্ডা, পুলিশ অফিসার রাশেক রহমান, জ্যামাইকা বাংলাদেশ যুব ফোরামের সদস্য সহ সোমা সাঈদের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ। সকলে সংগীতানুষ্ঠান উপভোগ এবং নৈশ ভোজে অংশ নেন।

অনুষ্ঠানে সোমা সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। কেক কেটে বিজয় উদযাপন করা হয়।
এটর্নী সোমা সাঈদের ভাই ডাক্তার আমান সৈয়দ এবং বোন শিক্ষাবিদ আমিনা সাঈদ আবেগাপ্লুত বক্তব্যে বলেন, তাদের বোনের সাফল্যে তারা খুবই গর্বিত। আজ যদি তাদের প্রয়াত বাবা মুক্তিযোদ্ধা সাংবাদিক আফতাব উদ্দিন সৈয়দ এবং মা বেঁচে থাকতেন, তাহলে তারাও সোমাকে নিয়ে গর্ব করতেন।

সোমা সাঈদের স্বামী এবং কমিউনিটি নেতা মিজানুর চৌধুরী তার স্ত্রীর এ বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, তার সাফল্যে তিনি খুবই গর্বিত।
অনুষ্ঠানে ২০ জনেরও বেশি বক্তা বক্তব্য দেন। তারা সবাই যতœশীল, নিঃস্বার্থ এবং উৎসাহী সোমা সাঈদের জীবনের বিভিন্ন দিক তুলে ধওে বলেন, সোমা ন্যায়বিচারের নেতৃত্ব ও সেবা দেওয়ার জন্য সঠিক ব্যক্তি। তারা তার মঙ্গল কামনা করেন।
সোমা সাঈদ তার স্বামী, প্রচারণাকর্মী, নির্বাচিত কর্মকর্তা, বন্ধুবান্ধব, দলীয় কর্মকর্তা, সমর্থক, বিভিন্ন সংগঠন, পরিবার, বাবা-মা, সৃষ্টিকর্তা এবং কুইন্সের ভোটারদের এই গুরত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের জন্য বিশ্বাস করায় ধন্যবাদ জানান। তিনি বাঙালির ইতিহাসকে সুসংহত করতে আগামী ২ নভেম্বরের নির্বাচনে সবাইকে তার প্রতি সমর্থন দান ও একসাথে কাজ করে অন্তত ২ লাখ ভোট পেতে সহায়তা করার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমা সাঈদ গত ২২ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে ৯১ হাজারেরও বেশি ভোটে নিউইয়র্কের কুইন্স বরো থেকে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে জয়লাভ করেন। আগামী ২ নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নেবেন তিনি। ওই নির্বাচনে জয়ী হলে সোমা সাঈদ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারক নিযুক্ত হবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV