Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী হচ্ছেন বাংলাদেশী-আমেরিকান ফখরুল ইসলাম দেলোয়ার!

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: July 25, 2019 | 4:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ২৪ থেকে কাউন্সিলম্যান প্রার্থী হচ্ছেন বাংলাদেশী-আমেরিকান ফখরুল ইসলাম দেলোয়ার। আগামী ২০২১ সালে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট ২৪ (জ্যামাইকা, ফ্রেসমেডো, ব্রায়ার উড ও কিউগার্ডেন) থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। বর্তমান কাউন্সিলম্যান ররি লায়েন্সম্যানের দ্বিতীয়বারের মেয়াদ ২০২১ সালে শেষ হবে। তখন বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার মূলধারার নেতা ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার কাউন্সিলম্যান প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার দীর্ঘদিন কমিউনিটি সেবা দিয়ে আসছেন। নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম আদি ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ব্রাদার্স গ্রুপের পরিচালক ফখরুল ইসলাম আমেরিকান বাংলাদেশী বিজনেস এলায়েন্স (এবিবিএ)’র বর্তমান প্রেসিডেন্ট। মূলধারায় তরুন প্রজন্মের নেতা ফখরুল ইসলাম দেলোয়ার জ্যামাইকা হাইস্কুল ও কুইন্স কলেজে লেখা-পড়া করেছেন। কুইন্স ব্যুরোতে বিশেষ করে জ্যামাইকার যুব সমাজের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। ছাত্র জীবন থেকে ব্যবসায় সম্পৃক্ত। পুরো সময়টাই ব্যয় করেছেন জ্যামাইকাবাসীর সাথে। তিনি জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)’র কার্যকরী কমিটির একজন কর্মকর্তা। এছাড়া বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব নিউইয়র্ক সহ বহু সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ত রয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে সিলেট বিভাগের সর্ববৃহত সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ও বিয়ানীবাজার সমিতির নির্বাচিত সেক্রেটারি ছিলেন তিনি। ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানার যুগ্ম সদস্য সচিবও ছিলেন তিনি। মূলধারায় বাংলাদেশী হিসেবে সফল নেতৃত্ব ও সমাজকর্মের জন্য কংগ্রেশনাল প্রক্লোমেশনসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার। সফল নেতৃত্বের জন্য এই বছর জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি থেকে বৈশাখী সম্মাননা পান তিনি। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। সিলেট বিয়ানীবাজারের কৃতি সন্তান ফখরুল ইসলাম দেলোয়র বিয়ানীবাজার থেকে প্রচারিত এবি টিভি এবং এবি মিডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক দলের একনিষ্ট কর্মী ফখরুল ইসলাম দেলোয়ারের নিউইয়কের্কর ইলেক্টেড অফিসিয়ালদের সাথে রয়েছে সুসম্পর্ক।
আগামী ২০২১ সালে অনুষ্ঠেয় নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট ২৪ থেকে প্রার্থীতার বিষয়ে ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, বিগত প্রায় দুই যুগধরে আমি জ্যামাইকা কমিউনিটির সেবায় কাজ করছি। এই কমিউনিটিতেই আমার বেড়ে ওঠা। বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে মূলধারার সাথে দীর্ঘদিন কাজ করে আসছি। নির্বাচন করবো কিনা তা, কমিউনিটির সিনিয়র নের্তৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো। সকলের সম্মতি পেলে ডিসেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দেবো। বিষয়টা এখনই চূড়ান্ত নয়। তবে নির্বাচন করার জন্য দীর্ঘদিন থেকে আমার বন্ধু ও শুভাকাঙ্খীরা পরামর্শ দিয়ে আসছেন। তাই সবার মতামত নিয়েই ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে জানাব। তবে এ ব্যাপারে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV