Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার এর সমর্থনে বিরাট কার র‌্যালি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: June 3, 2021 | 7:02 AM

https://www.facebook.com/USANewsNY/videos/244744454087998

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস এর আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বিরাট কার র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন বিকেলে মোহাম্মদ এন মজুমদারের নেতৃত্বে অর্ধশতাধিক কারের এ র‌্যালিটি তার পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে শ্লোগান সহ মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কার র‌্যালিতে অন্যদের মধ্যে ছিলেন নিউইয়র্ক সিটি ট্রানজিট ইউনিয়ন লোকাল ১০০ এর ভাইস চেয়ারম্যান সাইম মোনতাকিম, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, এইচ এম মিজানুর রহমান, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, ক্যাম্পেইন ট্রেজারার মনসুর আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রেজা আবদুল্লাহ স্বপন, জালাল চৌধুরী, নজরুল ভূইয়া, আরিফ রেজা, রাশেদ মজুমদার, মো: সেলিম রেজা, নুরুল ইসলাম, নাছির উদ্দীন, সাদিকুর রহমান, মামুন সরকার প্রমুখ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ এন মজুমদার বলেন, আমি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় দীর্ঘ সময় ধরে স্থানীয় কমিউনিটি বোর্ড সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে জনগণের জন্য কাজ করছি। আরো বৃহত্তর পরিসরে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। ভোট দিয়ে সে সেবা করার সুযোগ দিন।
বক্তারা একজন অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে ভোট দিয়ে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারের বিজয়ী আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে এবার একটা বড় সুযোগ তৈরী হয়েছে। সবাই একযোগে কাজ করলে সে সুযোগ কাজে লাগানো সম্ভব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV